জলাবদ্ধতা মোকাবিলায় সব সংস্থার সমন্বয় জোরদারের নির্দেশ চসিক মেয়র শাহাদাতের
চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, বর্ষা মৌসুমে নগরবাসীর দুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে এবং চলমান প্রকল্পগুলোর বাস্তবায়নে গতি আনতে হবে। বৃহস্পতিবার (০৯ জুলাই) বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে জলাবদ্ধতা পরিস্থিতি নিরসনকল্পে গঠিত ১৯ সদস্যের সমন্বয় কমিটির জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় চলমান বর্ষা মৌসুমে নগরীর পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখা এবং জলাবদ্ধতা কমাতে বিভিন্ন সংস্থার চলমান কার্যক্রম পর্যালোচনা করা হয়। একই সঙ্গে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি করণীয় নির্ধারণে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় জলাবদ্ধতা নিরসনে চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করে প্রকল্প বাস্তবায়নের গতি বাড়ানো, খাল ও নালা নিয়মিত পরিষ্কার রাখা, পানি প্রবাহে প্রতিবন্ধকতা দ্রুত অপসারণ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয়ের মাধ্যমে দ্রুত সমস্যা সমাধানের ওপর গুরুত্ব দে
চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, বর্ষা মৌসুমে নগরবাসীর দুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে এবং চলমান প্রকল্পগুলোর বাস্তবায়নে গতি আনতে হবে।
বৃহস্পতিবার (০৯ জুলাই) বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে জলাবদ্ধতা পরিস্থিতি নিরসনকল্পে গঠিত ১৯ সদস্যের সমন্বয় কমিটির জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় চলমান বর্ষা মৌসুমে নগরীর পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখা এবং জলাবদ্ধতা কমাতে বিভিন্ন সংস্থার চলমান কার্যক্রম পর্যালোচনা করা হয়। একই সঙ্গে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি করণীয় নির্ধারণে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় জলাবদ্ধতা নিরসনে চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করে প্রকল্প বাস্তবায়নের গতি বাড়ানো, খাল ও নালা নিয়মিত পরিষ্কার রাখা, পানি প্রবাহে প্রতিবন্ধকতা দ্রুত অপসারণ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয়ের মাধ্যমে দ্রুত সমস্যা সমাধানের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ সময় সিদ্ধান্ত হয়, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করবে। পাশাপাশি চলমান প্রকল্পগুলোর অগ্রগতি নিয়মিত পর্যালোচনার মাধ্যমে দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করা হবে।
সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলম, বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. শামছুল আলম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, ৩৪ ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ মহসিনুল হক চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মো. কামরুজ্জামান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল) মো. জামিলুর রহমান, চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চিফ হাইড্রোগ্রাফার কমান্ডার মো. ওবায়দুর রহমান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম মামুনুল বাশরী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পরিচালক আহমদ মঈনুদ্দিন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের চট্টগ্রাম বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী শওকত ইবনে সাঈদ, আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক আবদুর রহমান খান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. আনোয়ার হোসেন, চসিকের খাল ও জলাবদ্ধতা বিষয়ক উপদেষ্টা শাহরিয়ার খালেদ, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি এবং সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি গোলাম বাকী মাসুদ।
What's Your Reaction?