জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট: যুবক আটক

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে মোসলেহ উদ্দিন জনি (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) বিকেলে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোসলেহ উদ্দিন জনি উপজেলার ২ নম্বর রাজাপুর ইউনিয়নের জয়নারায়ণপুর মৌলভি বাড়ির মৃত মো. মোস্তফার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ‘Jo NY’ নামের একটি ফেসবুক পেজ থেকে বিদ্যুৎ বিভ্রাটের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীর কন্যা জায়মা রহমানকে নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অভিযুক্তের গ্রেপ্তারের দাবিও ওঠে। খবর পেয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং কোরাইশমুন্সী পুলিশ ফাঁড়ির সহযোগিতায় অভিযান চালিয়ে কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত জনিকে আটক করে দাগনভূঞা থানা পুলিশ। দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়জুল আজিম নোমান কালবেলাকে জানান, প্রধানমন্ত্রীকন্যা জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্টটি আমাদের নজরে আসে। এ বিষয়ে আম

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট: যুবক আটক
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে মোসলেহ উদ্দিন জনি (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) বিকেলে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোসলেহ উদ্দিন জনি উপজেলার ২ নম্বর রাজাপুর ইউনিয়নের জয়নারায়ণপুর মৌলভি বাড়ির মৃত মো. মোস্তফার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ‘Jo NY’ নামের একটি ফেসবুক পেজ থেকে বিদ্যুৎ বিভ্রাটের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীর কন্যা জায়মা রহমানকে নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অভিযুক্তের গ্রেপ্তারের দাবিও ওঠে। খবর পেয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং কোরাইশমুন্সী পুলিশ ফাঁড়ির সহযোগিতায় অভিযান চালিয়ে কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত জনিকে আটক করে দাগনভূঞা থানা পুলিশ। দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়জুল আজিম নোমান কালবেলাকে জানান, প্রধানমন্ত্রীকন্যা জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্টটি আমাদের নজরে আসে। এ বিষয়ে আমরা অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছি। তদন্ত ও আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, অনলাইন প্ল্যাটফর্মে আইনশৃঙ্খলা বিঘ্নিত হয় বা কোনো ব্যক্তির সম্মানহানি ঘটে— এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের নিয়মিত নজরদারি রয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সবাইকে দায়িত্বশীল ও সংযত থাকার আহ্বান জানান তিনি।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow