জাগো নিউজের যুগপূর্তিতে জামায়াতের শুভেচ্ছা

জাগো নিউজের যুগপূর্তিতে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর। রোববার (১০ মে) জাগো নিউজের কার্যালয়ে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের পক্ষে জাগো নিউজের সম্পাদক জিয়াউল হককে শুভেচ্ছা জানান কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর প্রচার-মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার। এসময় উপস্থিত ছিলেন মিডিয়া সেলের সদস্য আ. রহিম, আব্দুল্লাহ আল মামুন, ইব্রাহিম খলিল। এসময় তারা জাগো নিউজ পরিবারের সব সংবাদকর্মী, কলাকুশলী ও গণমাধ্যমকর্মীদের অভিনন্দন জানান। অনুষ্ঠানে আতাউর রহমান সরকার বলেন, আমরা চাই জাগো নিউজ সমাজ জীবনে ভূমিকা রাখুক। সমাজের অসঙ্গতি তুলে ধরুক। বর্তমানে অসত্যের দাপট বেশি, এবং তারা ক্ষমতাবান। কিন্ত মিথ্যার বিরুদ্ধে সংগ্রাম করা গণমাধ্যমের অন্যতম কাজ। প্রান্তিক জনগোষ্ঠীর কথাও বলুক জাগো নিউজ। আমরা বিশ্বাস রাখব, জাগো নিউজ সত্য প্রকাশে ভূমিকা রাখবে। তিনি বলেন, দেশের অন্যতম প্রধান সারির অনলাইন গণমাধ্যম হলো জাগো নিউজ-২৪। বরাবরের মতো বস্তনিষ্ঠতা বজায় রেখে জাগো নিউজ এগিয়ে চলবে। দেশ ও মানুষের কল্যাণে ভূমিকা রাখবে। এসময় উপস্থিত ছিলেন জাগো নিউজের সম্পাদক জি

জাগো নিউজের যুগপূর্তিতে জামায়াতের শুভেচ্ছা

জাগো নিউজের যুগপূর্তিতে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর। রোববার (১০ মে) জাগো নিউজের কার্যালয়ে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের পক্ষে জাগো নিউজের সম্পাদক জিয়াউল হককে শুভেচ্ছা জানান কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর প্রচার-মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার।

এসময় উপস্থিত ছিলেন মিডিয়া সেলের সদস্য আ. রহিম, আব্দুল্লাহ আল মামুন, ইব্রাহিম খলিল। এসময় তারা জাগো নিউজ পরিবারের সব সংবাদকর্মী, কলাকুশলী ও গণমাধ্যমকর্মীদের অভিনন্দন জানান।

অনুষ্ঠানে আতাউর রহমান সরকার বলেন, আমরা চাই জাগো নিউজ সমাজ জীবনে ভূমিকা রাখুক। সমাজের অসঙ্গতি তুলে ধরুক। বর্তমানে অসত্যের দাপট বেশি, এবং তারা ক্ষমতাবান। কিন্ত মিথ্যার বিরুদ্ধে সংগ্রাম করা গণমাধ্যমের অন্যতম কাজ। প্রান্তিক জনগোষ্ঠীর কথাও বলুক জাগো নিউজ। আমরা বিশ্বাস রাখব, জাগো নিউজ সত্য প্রকাশে ভূমিকা রাখবে।

তিনি বলেন, দেশের অন্যতম প্রধান সারির অনলাইন গণমাধ্যম হলো জাগো নিউজ-২৪। বরাবরের মতো বস্তনিষ্ঠতা বজায় রেখে জাগো নিউজ এগিয়ে চলবে। দেশ ও মানুষের কল্যাণে ভূমিকা রাখবে।

এসময় উপস্থিত ছিলেন জাগো নিউজের সম্পাদক জিয়াউল হক, প্রধান প্রতিবেদক ইব্রাহিম হুসাইন অভি, প্ল্যানিং এডিটর ও রিপোর্টিং ইনচার্জ মনিরুজ্জামান উজ্জ্বল, বার্তা সম্পাদক মাহবুব আলম রনি, অতিরিক্ত বার্তা সম্পাদক আসিফ আজিজ, কান্ট্রি এডিটর আনোয়ার হোসেন, এসিস্ট্যান্ট নিউজ এডিটর সাখাওয়াত হোসাইন সুজন, জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক রায়হান আহমদসহ জাগো নিউজের রিপোর্টার ও সহ-সম্পাদকরা।

আরএএস/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow