জাতিসংঘের সামনে গায়ে আগুন দিয়ে নিজেকে শেষ করলেন এক ব্যক্তি

জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে আত্মাহুতি দিয়েছেন এক তিব্বতি ব্যক্তি। নিউইয়র্ক সিটি পুলিশ জানিয়েছে, গুরুতর দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও পরে তিনি মারা যান। খবর রয়টার্সের।  পুলিশের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জরুরি ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে গুরুতর দগ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে বেলভিউ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনার তদন্ত চলছে। পুলিশ এখনো তার পরিচয় বা ঘটনার উদ্দেশ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। তবে নির্বাসিত তিব্বতিদের সংবাদমাধ্যম ভয়েস অব তিব্বত এবং তিব্বতি অধিকারকর্মীরা দাবি করেছেন, নিহত ব্যক্তি লবগা রাংজেন। তিনি তিব্বতের স্বাধীনতা ও ঐক্যের দাবিতে জাতিসংঘ সদর দপ্তরের সামনে নিজের গায়ে আগুন দেন। রাংজেন পেশায় একজন উবার চালক ছিলেন। তিনি একটি তিব্বতি পতাকা নিয়ে ঘটনাস্থলে যান। তার পরিচিত আরেক উবার চালক লোবসাং পালজর জানান, চীনা সরকারের আরোপিত বিভিন্ন বিধিনিষেধে তিব্বতিদের পরিস্থিতি নিয়ে রাংজেন গভীরভাবে ক্ষুব্ধ ছিলেন। এ ঘটনায় জাতিসংঘ সদর দপ্তরের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কর্তৃপক্ষ ঘ

জাতিসংঘের সামনে গায়ে আগুন দিয়ে নিজেকে শেষ করলেন এক ব্যক্তি

জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে আত্মাহুতি দিয়েছেন এক তিব্বতি ব্যক্তি। নিউইয়র্ক সিটি পুলিশ জানিয়েছে, গুরুতর দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও পরে তিনি মারা যান। খবর রয়টার্সের। 

পুলিশের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জরুরি ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে গুরুতর দগ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে বেলভিউ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনার তদন্ত চলছে। পুলিশ এখনো তার পরিচয় বা ঘটনার উদ্দেশ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি।

তবে নির্বাসিত তিব্বতিদের সংবাদমাধ্যম ভয়েস অব তিব্বত এবং তিব্বতি অধিকারকর্মীরা দাবি করেছেন, নিহত ব্যক্তি লবগা রাংজেন। তিনি তিব্বতের স্বাধীনতা ও ঐক্যের দাবিতে জাতিসংঘ সদর দপ্তরের সামনে নিজের গায়ে আগুন দেন।

রাংজেন পেশায় একজন উবার চালক ছিলেন। তিনি একটি তিব্বতি পতাকা নিয়ে ঘটনাস্থলে যান। তার পরিচিত আরেক উবার চালক লোবসাং পালজর জানান, চীনা সরকারের আরোপিত বিভিন্ন বিধিনিষেধে তিব্বতিদের পরিস্থিতি নিয়ে রাংজেন গভীরভাবে ক্ষুব্ধ ছিলেন।

এ ঘটনায় জাতিসংঘ সদর দপ্তরের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কর্তৃপক্ষ ঘটনার সব দিক খতিয়ে দেখছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow