জাতীয় প্রেস ক্লাবে পরিবেশ বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী শুরু

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি করতে ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’ এবং ‘বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ)’ এর যৌথ উদ্যোগে শুরু হয়েছে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। ‘Echoes of the Earth: Photography for the Planet’ শিরোনামে ২ দিনব্যাপী এই প্রদর্শনীতে পরিবেশ বিপর্যয়ের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে প্রদর্শনীর উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস. মুরশিদ। আয়োজনের সদস্য সচিব শরীফ জামিল বলেন, একজন ফটো সাংবাদিকের তোলা একটি মাত্র ছবি একজন পরিবেশকর্মীর সারাদিনের বক্তব্যের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও প্রভাবশালী হতে পারে। প্রদর্শনীতে ‘বায়ু, পানি ও মাটি দূষণ’ এবং ‘জ্বালানি ও পরিবেশ’—এই দুটি বিভাগে মোট ১,৫০০টি ছবি জমা পড়েছিল। বিচারকদের রায়ে নির্বাচিত সেরা ৩৫টি ছবি প্রদর্শনীর অংশ হিসেবে প্রদর্শিত হচ্ছে। দুই দিনব্যাপী এই প্রদর্শনী শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিআরসি-র চেয়ারম্যান জালাল আহমেদ, টেম্পল ইউনিভার্সিটির

জাতীয় প্রেস ক্লাবে পরিবেশ বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী শুরু

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি করতে ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’ এবং ‘বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ)’ এর যৌথ উদ্যোগে শুরু হয়েছে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। ‘Echoes of the Earth: Photography for the Planet’ শিরোনামে ২ দিনব্যাপী এই প্রদর্শনীতে পরিবেশ বিপর্যয়ের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে প্রদর্শনীর উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস. মুরশিদ।

আয়োজনের সদস্য সচিব শরীফ জামিল বলেন, একজন ফটো সাংবাদিকের তোলা একটি মাত্র ছবি একজন পরিবেশকর্মীর সারাদিনের বক্তব্যের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও প্রভাবশালী হতে পারে।

প্রদর্শনীতে ‘বায়ু, পানি ও মাটি দূষণ’ এবং ‘জ্বালানি ও পরিবেশ’—এই দুটি বিভাগে মোট ১,৫০০টি ছবি জমা পড়েছিল। বিচারকদের রায়ে নির্বাচিত সেরা ৩৫টি ছবি প্রদর্শনীর অংশ হিসেবে প্রদর্শিত হচ্ছে। দুই দিনব্যাপী এই প্রদর্শনী শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিআরসি-র চেয়ারম্যান জালাল আহমেদ, টেম্পল ইউনিভার্সিটির অধ্যাপক ড. জিয়াউদ্দিন আহমেদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, তারা ক্লাইমেট ফাউন্ডেশনের ড. শওকত আরা বেগম এবং বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাবুল তালুকদার।

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow