পাওনা টাকা নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে নারী ব্যবসায়ী নিহত

গাজীপুরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে এক নারী ব্যবসায়ী নিহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি তার ছেলে। শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১১টার দিকে মহানগরীর গাছা থানাধীন ৩৫ নম্বর ওয়ার্ডের দুলাল মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রানী (৪৫) স্থানীয় ‘রানী ফ্যাশন গ্যালারি’র মালিক বলে জানা গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হৃদয় (২২) হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রানী দীর্ঘদিন ধরে কাপড়ের ব্যবসার পাশাপাশি এলাকায় সুদের ভিত্তিতে টাকা লেনদেন করতেন। একই এলাকার মুদি দোকানদার নজরুল ইসলাম ও তার ছেলে আশিকের কাছে পাওনা টাকা দাবি করাকে কেন্দ্র করে শনিবার সকালে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নজরুলের ছেলে আশিক (২২) ধারালো ছুরি দিয়ে রানীর ওপর হামলা চালায়। মাকে রক্ষা করতে এগিয়ে এলে রানীর ছেলে হৃদয়কেও ছুরিকাঘাত করা হয়।  এতে মা-ছেলে দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুর ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক রানীকে মৃত ঘোষণা করেন। আহত হৃদয়ের অবস্থাও আশঙ্কাজনক বলে জ

পাওনা টাকা নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে নারী ব্যবসায়ী নিহত

গাজীপুরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে এক নারী ব্যবসায়ী নিহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি তার ছেলে।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১১টার দিকে মহানগরীর গাছা থানাধীন ৩৫ নম্বর ওয়ার্ডের দুলাল মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত রানী (৪৫) স্থানীয় ‘রানী ফ্যাশন গ্যালারি’র মালিক বলে জানা গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হৃদয় (২২) হাসপাতালে চিকিৎসাধীন

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রানী দীর্ঘদিন ধরে কাপড়ের ব্যবসার পাশাপাশি এলাকায় সুদের ভিত্তিতে টাকা লেনদেন করতেন। একই এলাকার মুদি দোকানদার নজরুল ইসলাম ও তার ছেলে আশিকের কাছে পাওনা টাকা দাবি করাকে কেন্দ্র করে শনিবার সকালে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নজরুলের ছেলে আশিক (২২) ধারালো ছুরি দিয়ে রানীর ওপর হামলা চালায়। মাকে রক্ষা করতে এগিয়ে এলে রানীর ছেলে হৃদয়কেও ছুরিকাঘাত করা হয়। 

এতে মা-ছেলে দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুর ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক রানীকে মৃত ঘোষণা করেন। আহত হৃদয়ের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

এ বিষয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow