জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্বশীলতার বার্তা দিল বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের (বিপিএ) নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ।  মঙ্গলবার (২১ জুলাই) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের স্মরণ করেন সংগঠনের নেতারা। পরে রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে বিপিএর নবনির্বাচিত সভাপতি ড. মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় অবদান রাখা জাতীয় নেতৃবৃন্দের প্রতি সম্মান জানানো সবার নৈতিক দায়িত্ব। তিনি বলেন, আধুনিক স্বাস্থ্যসেবায় ফিজিওথেরাপি একটি অপরিহার্য অনুষঙ্গ। দেশের মানুষের জন্য বৈজ্ঞানিক, মানসম্মত ও সহজলভ্য ফিজিওথেরাপি সেবা নিশ্চিত করা, পেশার মর্যাদা বৃদ্ধি, আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উন্নয়ন, দ্রুত প্র্যাকটিশনার নিবন্ধন কার্যক্রম বাস্তবায়ন এবং রিহ্যাবিলিটেশন সেবা প্রতিষ্ঠানের অনুমোদন প্রক্রিয়া চালুর লক্ষ্যে নবনির্বাচিত পরিষদ কাজ করবে। সংগঠনের সাধারণ সম্

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্বশীলতার বার্তা দিল বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের (বিপিএ) নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ। 

মঙ্গলবার (২১ জুলাই) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের স্মরণ করেন সংগঠনের নেতারা। পরে রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে বিপিএর নবনির্বাচিত সভাপতি ড. মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় অবদান রাখা জাতীয় নেতৃবৃন্দের প্রতি সম্মান জানানো সবার নৈতিক দায়িত্ব। তিনি বলেন, আধুনিক স্বাস্থ্যসেবায় ফিজিওথেরাপি একটি অপরিহার্য অনুষঙ্গ। দেশের মানুষের জন্য বৈজ্ঞানিক, মানসম্মত ও সহজলভ্য ফিজিওথেরাপি সেবা নিশ্চিত করা, পেশার মর্যাদা বৃদ্ধি, আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উন্নয়ন, দ্রুত প্র্যাকটিশনার নিবন্ধন কার্যক্রম বাস্তবায়ন এবং রিহ্যাবিলিটেশন সেবা প্রতিষ্ঠানের অনুমোদন প্রক্রিয়া চালুর লক্ষ্যে নবনির্বাচিত পরিষদ কাজ করবে।

সংগঠনের সাধারণ সম্পাদক ড. ফিরোজ কবির বলেন, জাতীয় স্মৃতিসৌধ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ইতিহাস, দেশপ্রেম ও জাতীয় মূল্যবোধের প্রতি সম্মান প্রদর্শনের প্রতীক। 

তিনি আরও বলেন, ফিজিওথেরাপির মূল লক্ষ্য মানুষের কর্মক্ষমতা পুনরুদ্ধার, প্রতিবন্ধিতা কমানো এবং জীবনমান উন্নয়ন। এ লক্ষ্য বাস্তবায়নে পেশাজীবীদের অধিকার সংরক্ষণ, আইনগত স্বীকৃতির কার্যকর বাস্তবায়ন, দক্ষ ফিজিওথেরাপিস্ট গড়ে তোলা এবং দেশের মানুষের দোরগোড়ায় মানসম্মত ফিজিওথেরাপি সেবা পৌঁছে দিতে নতুন কার্যনির্বাহী পরিষদ আন্তরিকভাবে কাজ করবে।

এ সময় বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্য এবং সংগঠনের সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow