জাতীয় স্মৃতিসৌধে ৩ দিন প্রবেশ বন্ধ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজের জন্য আগামী ২৩ থেকে ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধ অভ্যন্তরে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ থাকবে। শুক্রবার (১৩ মার্চ) প্রকাশিত এক তথ্য বিবরণী থেকে এ তথ্য জানানো হয়েছে। তথ্যবিবরণীতে বলা হয়েছে, মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য ২৩ থেকে ২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে। ২৬ মার্চ ভোরে আমন্ত্রিত অতিথিরা শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় স্মৃতিসৌধ সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। জাতীয় স্মৃতিসৌধের পবিত্রতা ও সার্বিক সৌন্দর্য বজায় রাখার জন্য সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজের জন্য আগামী ২৩ থেকে ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধ অভ্যন্তরে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ থাকবে।
শুক্রবার (১৩ মার্চ) প্রকাশিত এক তথ্য বিবরণী থেকে এ তথ্য জানানো হয়েছে।
তথ্যবিবরণীতে বলা হয়েছে, মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য ২৩ থেকে ২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে।
২৬ মার্চ ভোরে আমন্ত্রিত অতিথিরা শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় স্মৃতিসৌধ সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। জাতীয় স্মৃতিসৌধের পবিত্রতা ও সার্বিক সৌন্দর্য বজায় রাখার জন্য সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
What's Your Reaction?