জানালার গ্রিল কেটে বিচারক দম্পতির বাসায় দুর্ধর্ষ চুরি
জামালপুর শহরে এক বিচারক দম্পতির ভাড়া বাসায় জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ জুন) রাতে পৌরশহরের আমলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সিভিল জজ আহমাদুল কবির সাকিল জামালপুর আদালতের মেলান্দহ সিভিল জজ আদালতে এবং তার স্ত্রী সিভিল জজ নুসরাত জেরিন জেনি দেওয়ানগঞ্জ সিভিল জজ আদালতে কর্মরত। জানা গেছে, জামালপুর পৌর শহরের আমলাপাড়া এলাকার বাসিন্দা মো. আনোয়ার হোসেনের তিনতলা ভবনের তৃতীয় তলায় গত ৭ মাস ধরে ভাড়ায় থাকেন তারা। সিভিল জজ আহমাদুল কবির সাকিল ও তার স্ত্রী সিভিল জজ নুসরাত জেরিন জেনি। মঙ্গলবার বিকেলে আহমাদুল কবির তার স্ত্রী নুসরাত জেরিনকে গ্রামের বাড়িতে পাঠানোর জন্য বাসা থেকে বের হয়ে রাতে বাসায় ফিরেন। বাসায় কেউ না থাকার সুযোগে জানালার গ্রিল কেটে হীরের আংটি, ৮ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ টাকাসহ মূল্যবান জিনিস চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। আহমাদুল কবির সাকিল বলেন, মঙ্গলবার রাত ৯টার দিকে বাসায় ফিরে বাইরে থেকে দরজার তালা খোলার চেষ্টা করি। কিন্তু না খোলায় তালা নষ্ট হয়েছে ভেবে মিস্ত্রী ডেকে এনে খোলার চেষ্টা করার পরও তবুও দরজা খুলতে না পারায় সন্দেহ হয় ভেতর থেকে দুর্বৃত্ত
জামালপুর শহরে এক বিচারক দম্পতির ভাড়া বাসায় জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ জুন) রাতে পৌরশহরের আমলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সিভিল জজ আহমাদুল কবির সাকিল জামালপুর আদালতের মেলান্দহ সিভিল জজ আদালতে এবং তার স্ত্রী সিভিল জজ নুসরাত জেরিন জেনি দেওয়ানগঞ্জ সিভিল জজ আদালতে কর্মরত।
জানা গেছে, জামালপুর পৌর শহরের আমলাপাড়া এলাকার বাসিন্দা মো. আনোয়ার হোসেনের তিনতলা ভবনের তৃতীয় তলায় গত ৭ মাস ধরে ভাড়ায় থাকেন তারা। সিভিল জজ আহমাদুল কবির সাকিল ও তার স্ত্রী সিভিল জজ নুসরাত জেরিন জেনি।
মঙ্গলবার বিকেলে আহমাদুল কবির তার স্ত্রী নুসরাত জেরিনকে গ্রামের বাড়িতে পাঠানোর জন্য বাসা থেকে বের হয়ে রাতে বাসায় ফিরেন। বাসায় কেউ না থাকার সুযোগে জানালার গ্রিল কেটে হীরের আংটি, ৮ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ টাকাসহ মূল্যবান জিনিস চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
আহমাদুল কবির সাকিল বলেন, মঙ্গলবার রাত ৯টার দিকে বাসায় ফিরে বাইরে থেকে দরজার তালা খোলার চেষ্টা করি। কিন্তু না খোলায় তালা নষ্ট হয়েছে ভেবে মিস্ত্রী ডেকে এনে খোলার চেষ্টা করার পরও তবুও দরজা খুলতে না পারায় সন্দেহ হয় ভেতর থেকে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে দরজা আটকে রেখেছে। একপর্যায়ে রাত ৯টার পর দরজা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করি। এ সময় জানালার গ্রিল কাটা এবং ঘরের সব আসবাবপত্র খোলা, অন্যান্য জিনিসপত্র ছড়ানো-ছিটানো ও এলোমেলো অবস্থায় দেখতে পাই।
বাড়ির মালিক আনোয়ার হোসেন বলেন, তিন তলা বাড়িতে ৫টি ইউনিট রয়েছে। এই বাসায় এই প্রথম চুরির ঘটনা ঘটল। বাসায় সিসিটিভি ক্যামেরা থাকলেও এখন তা কাজ করছে না। দুর্বৃত্তরা সিসিটিভি ক্যামেরা বিকল করে পরিকল্পিতভাবে চুরি করেছে বলে তার ধারণা।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, বিচারক দম্পতির তৃতীয় তলার ভাড়া বাসায় গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত চলছে, পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
What's Your Reaction?