জানুয়ারিতে দেশে ধর্ষণ ৩৫টি

বাংলাদেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক মাত্রায় বেড়েছে। চলতি বছরের জানুয়ারি মাসেই ৩৫টি ধর্ষণের, ২টি যৌন হেনস্থার এবং ৬টি কন্যা বিবাহ ও দাম্পত্য বিষয়ক সহিংসতার ঘটনা ঘটেছে।    শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে আইন ও সালিশ কেন্দ্রের (আসক) ‘বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি: জানুয়ারি ২০২৬’ শীর্ষক এক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি মাসে বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন, সীমান্ত সহিংসতা এবং সাংবাদিক হেনস্থাসহ বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা উদ্বেগজনক মাত্রায় বেড়েছে। শুধু নারী নির্যাতনের ক্ষেত্রে জানুয়ারিতে ৩১টি পারিবারিক পরিবেশে চালানো সহিংসতা, ৩৫টি ধর্ষণের, ২টি যৌন হেনস্থার এবং ৬টি কন্যা বিবাহ ও দাম্পত্য বিষয়ক সহিংসতার ঘটনা ঘটেছে।  প্রতিবেদনটিতে নারী নির্যাতনের ধরন অনুযায়ী দেখা গেছে, গৃহহিংসার সংখ্যা সবচেয়ে বেশি (৩১), যা পরিবার ও সমাজে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার প্রমাণ। ধর্ষণের ৩৫টি ঘটনা এবং যৌন হেনস্থার ২টি ঘটনা নারী নির্যাতনের ভয়াবহতা তুলে ধরেছে। পাশাপাশি, যৌতুক সম্পর্কিত সহিংসতার ঘটনা ৬টি এবং গৃহকর্মী নারীর ওপর সহিংসতার ঘটনা ১টি। আশার ক

জানুয়ারিতে দেশে ধর্ষণ ৩৫টি

বাংলাদেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক মাত্রায় বেড়েছে। চলতি বছরের জানুয়ারি মাসেই ৩৫টি ধর্ষণের, ২টি যৌন হেনস্থার এবং ৬টি কন্যা বিবাহ ও দাম্পত্য বিষয়ক সহিংসতার ঘটনা ঘটেছে।   

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে আইন ও সালিশ কেন্দ্রের (আসক) ‘বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি: জানুয়ারি ২০২৬’ শীর্ষক এক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি মাসে বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন, সীমান্ত সহিংসতা এবং সাংবাদিক হেনস্থাসহ বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা উদ্বেগজনক মাত্রায় বেড়েছে। শুধু নারী নির্যাতনের ক্ষেত্রে জানুয়ারিতে ৩১টি পারিবারিক পরিবেশে চালানো সহিংসতা, ৩৫টি ধর্ষণের, ২টি যৌন হেনস্থার এবং ৬টি কন্যা বিবাহ ও দাম্পত্য বিষয়ক সহিংসতার ঘটনা ঘটেছে। 

প্রতিবেদনটিতে নারী নির্যাতনের ধরন অনুযায়ী দেখা গেছে, গৃহহিংসার সংখ্যা সবচেয়ে বেশি (৩১), যা পরিবার ও সমাজে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার প্রমাণ। ধর্ষণের ৩৫টি ঘটনা এবং যৌন হেনস্থার ২টি ঘটনা নারী নির্যাতনের ভয়াবহতা তুলে ধরেছে। পাশাপাশি, যৌতুক সম্পর্কিত সহিংসতার ঘটনা ৬টি এবং গৃহকর্মী নারীর ওপর সহিংসতার ঘটনা ১টি। আশার কথা হলো, অ্যাসিড হামলার কোনো ঘটনা জানুয়ারি মাসে ঘটেনি।

শিশু নির্যাতনেও উদ্বেগজনক পরিস্থিতি লক্ষ্য করা গেছে। জানুয়ারি মাসে শিশুদের ওপর সহিংসতার ৩৫টি ঘটনা ঘটেছে এবং শিশু হত্যার ঘটনা ২৫টি হিসেবে নথিভুক্ত হয়েছে। এটি সমাজের সবচেয়ে দুর্বল অংশের নিরাপত্তা সংকটে থাকার চিত্র তুলে ধরে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow