জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া
বিশ্বকাপে দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে জাপান। আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে তিউনিসিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ‘সামুরাই ব্লু’। টানা দুই ম্যাচে হারের ফলে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে তিউনিসিয়ার।
মেক্সিকোর স্টাডিও স্টেডিয়ামে পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করেছে জাপান। তিউনিসিয়ার চেয়ে আক্রমণ ও বল দখলে এগিয়ে ছিল সামুরাই ব্লুরা। দুই হাফে দুইটি করে গোল করেছে জাপান। যার শুরুটা হয়েছিল ম্যাচের মাত্র চতুর্থ মিনিটে।
বিশ্বকাপের ১০০০তম ম্যাচে প্রথম গোলটি আসে দাইচি কামাডার পা থেকে। বাঁদিক থেকে নাকামুরার পাস থেকে বল জালে পাঠান তিনি।
এরপর একের পর এক আক্রমণ চালায় সামুরাই ব্লুরা। তবে কোনোমতে তাদের আক্রমণ ঠেকায় তিউনিসিয়া। তবে ৩১তম মিনিটে আরও একটি গোল আদায় করে নেয় জাপান। ইতাকুরার পাস থেকে ডি-বক্সের ভিতর থেকে জোরাল শটে জাল খুঁজে পান আয়াসে উয়েদা।
বিরতির পর আবারও আক্রমণের পসরা সাজায় জাপান। তবে তৃতীয় গোলটি পেতে কিছুটা অপেক্ষা করতে হয় তাদের। ৬৯তম মিনিটে জুনিয়া ইতোর জোরাল শটে ম্যাচের তৃতীয় গোলটি আদায় করে জাপান।
আর ম্যাচ শেষের সাত মিনিট আগে তিউনিসিয়ার কফিনে শেষ পেরেকটি ঢোকান সেই উয়েদা। দলের চতুর্থ ও নিজের দ্বি
বিশ্বকাপে দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে জাপান। আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে তিউনিসিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ‘সামুরাই ব্লু’। টানা দুই ম্যাচে হারের ফলে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে তিউনিসিয়ার।
মেক্সিকোর স্টাডিও স্টেডিয়ামে পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করেছে জাপান। তিউনিসিয়ার চেয়ে আক্রমণ ও বল দখলে এগিয়ে ছিল সামুরাই ব্লুরা। দুই হাফে দুইটি করে গোল করেছে জাপান। যার শুরুটা হয়েছিল ম্যাচের মাত্র চতুর্থ মিনিটে।
বিশ্বকাপের ১০০০তম ম্যাচে প্রথম গোলটি আসে দাইচি কামাডার পা থেকে। বাঁদিক থেকে নাকামুরার পাস থেকে বল জালে পাঠান তিনি।
এরপর একের পর এক আক্রমণ চালায় সামুরাই ব্লুরা। তবে কোনোমতে তাদের আক্রমণ ঠেকায় তিউনিসিয়া। তবে ৩১তম মিনিটে আরও একটি গোল আদায় করে নেয় জাপান। ইতাকুরার পাস থেকে ডি-বক্সের ভিতর থেকে জোরাল শটে জাল খুঁজে পান আয়াসে উয়েদা।
বিরতির পর আবারও আক্রমণের পসরা সাজায় জাপান। তবে তৃতীয় গোলটি পেতে কিছুটা অপেক্ষা করতে হয় তাদের। ৬৯তম মিনিটে জুনিয়া ইতোর জোরাল শটে ম্যাচের তৃতীয় গোলটি আদায় করে জাপান।
আর ম্যাচ শেষের সাত মিনিট আগে তিউনিসিয়ার কফিনে শেষ পেরেকটি ঢোকান সেই উয়েদা। দলের চতুর্থ ও নিজের দ্বিতীয় গোলটি করার পরই কোচ তাকে মাঠ থেকে উঠিয়ে নেন। বাকি সময়টুকুতে কোনো দলই তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি। ফলে ৪-০ তে শেষ হয় ম্যাচটি।
বিশ্বকাপে জাপান শক্ত অবস্থানে রয়েছে। 'এফ' গ্রুপের দুইয়ে রয়েছে তারা সামুরাই ব্লুরা। একটি গোল বেশি দেওয়ার কারণে শীর্ষে রয়েছে নেদারল্যান্ডস। আর তিন নম্বরে রয়েছে সুইডেন।