জাপান-বধের উৎসবের মাঝেই ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ

ইনজুরি টাইমে গাব্রিয়েল মার্তিনেল্লির মহানাটকীয় গোলে জাপানকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করার পর যখন পুরো ব্রাজিল শিবিরে উৎসবের আমেজ, ঠিক তখনই এক বড় দুঃসংবাদ তাড়া করছে সেলেসাওদের। প্রথমার্ধ শেষে ড্রেসিংরুমে চলে যাওয়া মিডফিল্ডার লুকাস পাকেতা ম্যাচ শেষে স্টেডিয়াম ছেড়েছেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। ডান উরুর চোটের কারণে বিশ্বকাপের শেষ ষোলোর মহাগুরুত্বপূর্ণ ম্যাচে তার খেলা নিয়ে বড় ধরনের সংশয় তৈরি হয়েছে। হিউস্টনের এই ম্যাচে প্রথমার্ধের পুরোটা সময় মাঠের খেলায় বেশ সক্রিয় থাকলেও খুব একটা উজ্জ্বল হতে পারেননি পাকেতা। প্রথমার্ধের একদম শেষদিকের যোগ করা সময়ে প্রতিপক্ষের অর্ধে একটি আক্রমণ তৈরি করার সময় উরুতে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি। আর এ কারণেই দ্বিতীয়ার্ধের শুরুতেই (৪৬ মিনিটে) কোচ কার্লো আনচেলত্তি বাধ্য হয়ে পাকেতার বদলে বিস্ময়বালক এনদ্রিককে মাঠে নামান। চোটের গভীরতা কতটা, তা জানতে মঙ্গলবার পাকেতার বেশ কিছু মেডিকেল পরীক্ষা-নিরীক্ষা করা হবে। তবে নিজের ইনজুরি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মিডফিল্ডার লিখেছেন, ‘যেভাবেই হোক না কেন, শেষ পর্যন্ত আমরা একসঙ্গেই লড়ে যাব।’ ইতিমধ্যেই বিশ্বকাপের শেষ ষ

জাপান-বধের উৎসবের মাঝেই ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ

ইনজুরি টাইমে গাব্রিয়েল মার্তিনেল্লির মহানাটকীয় গোলে জাপানকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করার পর যখন পুরো ব্রাজিল শিবিরে উৎসবের আমেজ, ঠিক তখনই এক বড় দুঃসংবাদ তাড়া করছে সেলেসাওদের। প্রথমার্ধ শেষে ড্রেসিংরুমে চলে যাওয়া মিডফিল্ডার লুকাস পাকেতা ম্যাচ শেষে স্টেডিয়াম ছেড়েছেন খুঁড়িয়ে খুঁড়িয়ে।

ডান উরুর চোটের কারণে বিশ্বকাপের শেষ ষোলোর মহাগুরুত্বপূর্ণ ম্যাচে তার খেলা নিয়ে বড় ধরনের সংশয় তৈরি হয়েছে। হিউস্টনের এই ম্যাচে প্রথমার্ধের পুরোটা সময় মাঠের খেলায় বেশ সক্রিয় থাকলেও খুব একটা উজ্জ্বল হতে পারেননি পাকেতা।

প্রথমার্ধের একদম শেষদিকের যোগ করা সময়ে প্রতিপক্ষের অর্ধে একটি আক্রমণ তৈরি করার সময় উরুতে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি। আর এ কারণেই দ্বিতীয়ার্ধের শুরুতেই (৪৬ মিনিটে) কোচ কার্লো আনচেলত্তি বাধ্য হয়ে পাকেতার বদলে বিস্ময়বালক এনদ্রিককে মাঠে নামান।

চোটের গভীরতা কতটা, তা জানতে মঙ্গলবার পাকেতার বেশ কিছু মেডিকেল পরীক্ষা-নিরীক্ষা করা হবে। তবে নিজের ইনজুরি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মিডফিল্ডার লিখেছেন, ‘যেভাবেই হোক না কেন, শেষ পর্যন্ত আমরা একসঙ্গেই লড়ে যাব।’

ইতিমধ্যেই বিশ্বকাপের শেষ ষোলো বা দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করা ব্রাজিল এখন তাকিয়ে আছে নরওয়ে ও আইভরি কোস্টের মধ্যকার ম্যাচের দিকে। মঙ্গলবার রাতে মুখোমুখি হবে এই দুই দল। এই ম্যাচের জয়ী দলের বিপক্ষেই আগামী রোববার রাত ২টায় কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে কার্লো আনচেলত্তির দল। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow