জাবিতে নিরাপদ পানির দাবিতে ছাত্রদলের স্মারকলিপি প্রদান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের পানিতে অতিরিক্ত আয়রনের উপস্থিতির প্রতিকার চেয়ে ৪ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেছে শাখা ছাত্রদলের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল ইউনিটের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাকের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা। স্মারকলিপিতে উল্লিখিত দাবিগুলো হলো, দ্রুততম সময়ে পুণরায় পানি পরীক্ষার ব্যবস্থা গ্রহণ, কার্যকর আয়রন রিমুভাল প্ল্যান্ট (আইআরপি) স্থাপন বা সংস্কার, বিকল্প নিরাপদ লেয়ারে নতুন পানির পাম্প প্রতিস্থাপন এবং স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত বিশুদ্ধ পানির অস্থায়ী সরবরাহ নিশ্চিত করা। স্মারকলিপি প্রদানের বিষয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল ইউনিট ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান ইমন বলেন, ‘দীর্ঘদিন ধরে হলের শিক্ষার্থীরা পানি ব্যবহার করে আসছেন এবং অনেকেই এলার্জি ও চুল পড়ার সমস্যায় ভুগছিলেন। পানি পরীক্ষার যে তথ্য গণমাধ্যমের বরাতে আমরা জানতে পেরেছি তা অত্যন্ত উদ্বেগজনক। আশা করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে।’ উল
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের পানিতে অতিরিক্ত আয়রনের উপস্থিতির প্রতিকার চেয়ে ৪ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেছে শাখা ছাত্রদলের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল ইউনিটের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাকের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।
স্মারকলিপিতে উল্লিখিত দাবিগুলো হলো, দ্রুততম সময়ে পুণরায় পানি পরীক্ষার ব্যবস্থা গ্রহণ, কার্যকর আয়রন রিমুভাল প্ল্যান্ট (আইআরপি) স্থাপন বা সংস্কার, বিকল্প নিরাপদ লেয়ারে নতুন পানির পাম্প প্রতিস্থাপন এবং স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত বিশুদ্ধ পানির অস্থায়ী সরবরাহ নিশ্চিত করা।
স্মারকলিপি প্রদানের বিষয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল ইউনিট ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান ইমন বলেন, ‘দীর্ঘদিন ধরে হলের শিক্ষার্থীরা পানি ব্যবহার করে আসছেন এবং অনেকেই এলার্জি ও চুল পড়ার সমস্যায় ভুগছিলেন। পানি পরীক্ষার যে তথ্য গণমাধ্যমের বরাতে আমরা জানতে পেরেছি তা অত্যন্ত উদ্বেগজনক। আশা করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে।’
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল ও নবাব সলিমুল্লাহ হলের পানিতে ৬৬ দশমিক ৫ মাত্রার আয়রনের উপস্থিতি শনাক্ত হয়েছে। যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) নির্ধারিত শূন্য দশমিক ৩ পিপিএম মানের তুলনায় প্রায় ২২০ গুণ বেশি।
What's Your Reaction?