জাবিতে মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মাদকের বিরুদ্ধে লালকার্ড প্রদর্শন কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য জাকিরুল ইসলাম।
বুধবার (১৭ জুন) দুপুর সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘মাদককে লাল কার্ড বলি, মাদকমুক্ত দেশ গড়ি’-স্লোগানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে নবীন ব্যাচের (৫৫তম) শিক্ষার্থীরাও সংহতি জানিয়ে অংশগ্রহণ করেন। এসময় তারা সবাই মিলে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করেন এবং একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখার জন্য সবাইকে আহ্বান জানান।
কর্মসূচির বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য জাকিরুল ইসলাম বলেন, আমরা যদি সবাই মিলে মাদকের বিরুদ্ধে সোচ্চার হই, জনসচেতনতা তৈরি করি এবং মাদকবিরোধী আন্দোলনকে জোরদার করতে পারি তাহলে মাদক রুখে দেওয়া সম্ভব।
তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার বর্তমানে বিভিন্ন মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে এবং দমনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর পাশাপাশি সমাজের তরুণদের একত্রিত হয়ে এর বিরুদ্ধে কাজ করে যেতে হবে। তরুণদের সচেতনতাই মাদককে রুখে দিতে পারে।