জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চিকিৎসাকেন্দ্রের উন্নয়ন এবং চিকিৎসাসেবার মানোন্নয়নে পাঁচ দফা সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ওষুধের মজুতে গরমিলের অভিযোগের তদন্ত চলাকালে প্রধান মেডিকেল অফিসার (সিএমও) ডা. মো. শামছুর রহমানকে চিকিৎসাকেন্দ্রের দায়িত্ব থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, চিকিৎসাকেন্দ্রের ওষুধের মজুতে গরমিলের অভিযোগে বৃহস্পতিবার দুপুরে শিক্ষার্থীরা প্রধান মেডিকেল অফিসারকে অবরুদ্ধ করে রাখেন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) কয়েকটি দাবি উত্থাপন করে। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব সিদ্ধান্ত গ্রহণ করে। সিদ্ধান্ত অনুযায়ী, চিকিৎসাকেন্দ্রের শূন্যপদে দ্রুত নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এছাড়া বিশেষজ্ঞ চিকিৎসক, ডিপ্লোমা নার্স, ওয়ার্ড বয় এবং আয়া/ক্লিনারসহ প্রয়োজনীয় জনবল নিয়োগের চাহিদাপত্র বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চিকিৎসাকেন্দ্রের উন্নয়ন এবং চিকিৎসাসেবার মানোন্নয়নে পাঁচ দফা সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
একই সঙ্গে ওষুধের মজুতে গরমিলের অভিযোগের তদন্ত চলাকালে প্রধান মেডিকেল অফিসার (সিএমও) ডা. মো. শামছুর রহমানকে চিকিৎসাকেন্দ্রের দায়িত্ব থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চিকিৎসাকেন্দ্রের ওষুধের মজুতে গরমিলের অভিযোগে বৃহস্পতিবার দুপুরে শিক্ষার্থীরা প্রধান মেডিকেল অফিসারকে অবরুদ্ধ করে রাখেন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) কয়েকটি দাবি উত্থাপন করে। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব সিদ্ধান্ত গ্রহণ করে।
সিদ্ধান্ত অনুযায়ী, চিকিৎসাকেন্দ্রের শূন্যপদে দ্রুত নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এছাড়া বিশেষজ্ঞ চিকিৎসক, ডিপ্লোমা নার্স, ওয়ার্ড বয় এবং আয়া/ক্লিনারসহ প্রয়োজনীয় জনবল নিয়োগের চাহিদাপত্র বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাঠানো হবে।
এছাড়া চিকিৎসাকেন্দ্রের অবকাঠামো উন্নয়ন তহবিল থেকে বাকি উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে এবং আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন দুটি অ্যাম্বুলেন্স সরবরাহের জন্য দ্রুত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওষুধের মজুতে গরমিলসংক্রান্ত তদন্ত কার্যক্রম চলমান থাকা অবস্থায় প্রধান মেডিকেল অফিসার ডা. মো. শামছুর রহমানকে চিকিৎসা কেন্দ্রের দায়িত্ব থেকে বিরত রাখা হবে। এ সময়ে উপ-প্রধান মেডিকেল অফিসার ডা. মো. শামছুল আলম খান ভারপ্রাপ্ত প্রধান মেডিক্যাল অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, চিকিৎসাকেন্দ্রের সেবার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হবে।
What's Your Reaction?