জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টা : অভিযুক্তকে ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্ত বহিরাগত যুবককে শনাক্ত ও গ্রেপ্তারে তথ্যদাতার জন্য ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (২০ মে) বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিসিটিভি ফুটেজে শনাক্ত হওয়া অভিযুক্ত ব্যক্তিকে কেউ চিনে থাকলে অথবা তার বর্তমান অবস্থান সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য দিতে পারলে তাকে নগদ ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এ বিষয়ে তথ্য থাকলে ০১৭১৪০১২৩১৫ অথবা ০১৭২৭২৬৫৯৩৫ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ১২ মে রাতে পুরাতন ফজিলাতুন্নেছা হলের পাশের সড়কে এক ছাত্রীকে জোরপূর্বক টেনেহিঁচড়ে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ ও হত্যার চেষ্টা করে এক বহিরাগত যুবক। এ সময় ওই শিক্ষার্থীর চিৎকার শুনে আশপাশের কয়েকজন শিক্ষার্থী এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়। পরদিন বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় আশুলিয়া থানায় অজ্ঞাতনামা এক ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে নিশ্চিত হওয়া যায়, অভিযুক্ত ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের বাই
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্ত বহিরাগত যুবককে শনাক্ত ও গ্রেপ্তারে তথ্যদাতার জন্য ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (২০ মে) বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিসিটিভি ফুটেজে শনাক্ত হওয়া অভিযুক্ত ব্যক্তিকে কেউ চিনে থাকলে অথবা তার বর্তমান অবস্থান সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য দিতে পারলে তাকে নগদ ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এ বিষয়ে তথ্য থাকলে ০১৭১৪০১২৩১৫ অথবা ০১৭২৭২৬৫৯৩৫ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ১২ মে রাতে পুরাতন ফজিলাতুন্নেছা হলের পাশের সড়কে এক ছাত্রীকে জোরপূর্বক টেনেহিঁচড়ে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ ও হত্যার চেষ্টা করে এক বহিরাগত যুবক। এ সময় ওই শিক্ষার্থীর চিৎকার শুনে আশপাশের কয়েকজন শিক্ষার্থী এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়।
পরদিন বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় আশুলিয়া থানায় অজ্ঞাতনামা এক ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে নিশ্চিত হওয়া যায়, অভিযুক্ত ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের বাইরের একজন।
ঘটনার আট দিন পেরিয়ে গেলেও এখনো অভিযুক্তকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ অবস্থায় তদন্তে গতি আনতেই পুরস্কার ঘোষণার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
What's Your Reaction?