জামাতে নামাজ আদায়ে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে সাইকেল উপহার

শিশুদের মসজিদমুখী করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মাসব্যাপী পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করায় রাজধানীর মিরপুর এলাকার ৩১৭ জন শিশুকে পুরস্কার হিসেবে নতুন সাইকেল দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে শিশুদের হাতে এসব উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, সাইকেল উপহারই মূল বিষয় নয়; বরং ছোটবেলা থেকেই শিশুদের নামাজের প্রতি অভ্যস্ত করে তোলাই এ উদ্যোগের উদ্দেশ্য। এ বয়সে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজে অভ্যস্ত হলে ভবিষ্যতে তারা আর নামাজ থেকে বিরত হবে না। তিনি বরেন, তার নির্বাচনি এলাকার চারটি ওয়ার্ডের ছয়টি মসজিদের মোট ৩১৭ জন শিশুকে এ কর্মসূচির আওতায় আনা হয়েছে। এরই মধ্যে একটি পর্ব সম্পন্ন হয়েছে এবং শেষ ধাপে ২৪৫ জন শিশুকে সাইকেল দেওয়া হয়েছে। শিশুদের এ ভালো অভ্যাস যেন শুধু রমজান মাসে সীমাবদ্ধ না থাকে, বরং সারা বছর ধরে বজায় থাকে— সে জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপি সরকার গঠনের এক মাস পূর্ণ হ

জামাতে নামাজ আদায়ে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে সাইকেল উপহার

শিশুদের মসজিদমুখী করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মাসব্যাপী পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করায় রাজধানীর মিরপুর এলাকার ৩১৭ জন শিশুকে পুরস্কার হিসেবে নতুন সাইকেল দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে শিশুদের হাতে এসব উপহার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, সাইকেল উপহারই মূল বিষয় নয়; বরং ছোটবেলা থেকেই শিশুদের নামাজের প্রতি অভ্যস্ত করে তোলাই এ উদ্যোগের উদ্দেশ্য। এ বয়সে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজে অভ্যস্ত হলে ভবিষ্যতে তারা আর নামাজ থেকে বিরত হবে না।

তিনি বরেন, তার নির্বাচনি এলাকার চারটি ওয়ার্ডের ছয়টি মসজিদের মোট ৩১৭ জন শিশুকে এ কর্মসূচির আওতায় আনা হয়েছে। এরই মধ্যে একটি পর্ব সম্পন্ন হয়েছে এবং শেষ ধাপে ২৪৫ জন শিশুকে সাইকেল দেওয়া হয়েছে।

শিশুদের এ ভালো অভ্যাস যেন শুধু রমজান মাসে সীমাবদ্ধ না থাকে, বরং সারা বছর ধরে বজায় থাকে— সে জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।

সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপি সরকার গঠনের এক মাস পূর্ণ হওয়ার আগেই নির্বাচনি ইশতেহার অনুযায়ী কাজ শুরু করেছে।’ তিনি উল্লেখ করেন যে, এরই মধ্যে ফ্যামিলি কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা এবং খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

ক্রীড়া ক্ষেত্রে উন্নয়নের ঘোষণা দিয়ে তিনি বলেন, "আগামী ৩০শে মার্চ দেশের জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদান করা হবে।" এছাড়া এপ্রিলের মাঝামাঝি সময়ে কৃষকদের জন্য 'কৃষক কার্ড' কার্যক্রম চালুর পরিকল্পনার কথাও তিনি জানান।

সামাজিক শৃঙ্খলা রক্ষায় সরকারের অবস্থান ব্যক্ত করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা চাঁদাবাজ, মাদক ও দখলদার মুক্ত সমাজ গড়তে জিরো টলারেন্স নীতি নিয়েছি। যারাই এসব অপরাধে জড়িত থাকবে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে।’

এসএম/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow