জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেনসহ দলটির শীর্ষ পাঁচ নেতা ও দুই ডজন কেন্দ্রীয় নেতা জামালপুরে যাচ্ছেন। সারাদেশে ঘোষিত কর্মসূচি অনুযায়ী জামালপুরেও জুলাই পদযাত্রা শেষে এক সমাবেশে বক্তব্য রাখবেন তারা। বৃহস্পতিবার (২৩ জুলাই) এনসিপির শীর্ষ নেতারা জামালপুরে উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় এই প্রতিনিধিদলে রয়েছেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদ, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। কর্মসূচি অনুযায়ী, সকালে শীর্ষ নেতারা প্রথমে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যাবেন। সেখানে পূর্বনির্ধারিত অনুষ্ঠান শেষ করে দুপুরের খাবার ও বিশ্রাম শেষে বিকেলে তারা জেলা এনসিপির জুলাই পদযাত্রায় অংশ নেবেন। বিষয়টি নিশ্চিত করে জামালপুর জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও এনসিপি মনোনীত জামালপুর সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আবু সাইদ মো. শামীম জানান, শীর্ষ পাঁচ নেতাসহ কেন্দ্রীয় দুই ডজন ন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেনসহ দলটির শীর্ষ পাঁচ নেতা ও দুই ডজন কেন্দ্রীয় নেতা জামালপুরে যাচ্ছেন। সারাদেশে ঘোষিত কর্মসূচি অনুযায়ী জামালপুরেও জুলাই পদযাত্রা শেষে এক সমাবেশে বক্তব্য রাখবেন তারা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) এনসিপির শীর্ষ নেতারা জামালপুরে উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় এই প্রতিনিধিদলে রয়েছেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদ, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
কর্মসূচি অনুযায়ী, সকালে শীর্ষ নেতারা প্রথমে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যাবেন। সেখানে পূর্বনির্ধারিত অনুষ্ঠান শেষ করে দুপুরের খাবার ও বিশ্রাম শেষে বিকেলে তারা জেলা এনসিপির জুলাই পদযাত্রায় অংশ নেবেন।
বিষয়টি নিশ্চিত করে জামালপুর জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও এনসিপি মনোনীত জামালপুর সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আবু সাইদ মো. শামীম জানান, শীর্ষ পাঁচ নেতাসহ কেন্দ্রীয় দুই ডজন নেতা আজ জামালপুরের সাংগঠনিক কর্মসূচিতে যোগ দিচ্ছেন।
তিনি জানান, বিকেল ৫টায় জামালপুর শহরের দয়াময়ী মোড় থেকে জুলাই পদযাত্রা শুরু হবে। পদযাত্রাটি শহরের ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হবে এবং সাড়ে ৫টায় সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে কেন্দ্রীয় নেতারা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন।
অ্যাডভোকেট শামীম আরও জানান, কর্মসূচি সুশৃঙ্খলভাবে বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক দলগুলোর নেতাদের ইতোমধ্যে পদযাত্রায় অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
What's Your Reaction?