জামালপুর-৪ আসনে বিএনপির প্রার্থীর গণসংযোগ ও পথসভা
“সবার আগে বাংলাদেশ, ধানের শীষে আস্থা অশেষ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৪১ জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম উপজেলার বিভিন্ন গ্রামে নির্বাচনী পথসভা ও গণসংযোগ করছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সাথে এই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ফরিদুল কবীর তালুকদার শামীম। মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন।বুধবার সকাল ৯টায় ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) জামালপুর জেলা শাখার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসাসেবা প্রদান কর্মসূচির আয়োজন করে। ডোয়াইল ইউনিয়নের চাঁপারকোনা বালুর মাঠ এলাকায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। তৃণমূলের অসহায় ও দরিদ্র মানুষের পাশে ড্যাবের ফ্রি মেডিকেল ক্
“সবার আগে বাংলাদেশ, ধানের শীষে আস্থা অশেষ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৪১ জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম উপজেলার বিভিন্ন গ্রামে নির্বাচনী পথসভা ও গণসংযোগ করছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সাথে এই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ফরিদুল কবীর তালুকদার শামীম। মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন।
বুধবার সকাল ৯টায় ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) জামালপুর জেলা শাখার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসাসেবা প্রদান কর্মসূচির আয়োজন করে। ডোয়াইল ইউনিয়নের চাঁপারকোনা বালুর মাঠ এলাকায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। তৃণমূলের অসহায় ও দরিদ্র মানুষের পাশে ড্যাবের ফ্রি মেডিকেল ক্যাম্প ও চিকিৎসা সেবা কর্মসূচির উদ্বোধন করেন সরিষাবাড়ী আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম।
এছাড়াও মঙ্গলবার রাতে উপজেলার আরামনগর গ্রামের উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদুল কবির তালুকদার শামীম। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদ, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র ফয়েজুল কবির তালুকদার শাহীন প্রমুখ। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীসহ বিপুল সংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?