জামায়াত আমিরের নারীবিদ্বেষী পোস্টের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কর্মজীবী নারীদের নিয়ে করা মন্তব্যের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ছাত্রদল, বামধারার ছাত্র সংগঠনগুলোর জোট গণতান্ত্রিক ছাত্রজোট এবং বিভিন্ন নারী-পুরুষ শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশ নেন। মধুর ক্যান্টিন থেকে ছাত্রদলের বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার সামনে গিয়ে শেষ হয়। সমাবেশে ছাত্রদল নেতারা জামায়াত আমিরকে নারীদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান এবং তা না হলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন। এদিন টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের পাদদেশেও নারীবিদ্বেষী মন্তব্যের প্রতিবাদে সমাবেশ ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা কর্মজীবী নারীদের সম্মান দেওয়ার দাবি জানান। এদিকে সন্ধ্যায় গণতান্ত্রিক ছাত্রজোট ক্যাম্পাসে মশাল মিছিল করে। জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে বিতর্কিত পোস্টটি দেওয়া হয়েছে। এ ঘটনায় হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে।

জামায়াত আমিরের নারীবিদ্বেষী পোস্টের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কর্মজীবী নারীদের নিয়ে করা মন্তব্যের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ ও সমাবেশ হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ছাত্রদল, বামধারার ছাত্র সংগঠনগুলোর জোট গণতান্ত্রিক ছাত্রজোট এবং বিভিন্ন নারী-পুরুষ শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশ নেন।

মধুর ক্যান্টিন থেকে ছাত্রদলের বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার সামনে গিয়ে শেষ হয়। সমাবেশে ছাত্রদল নেতারা জামায়াত আমিরকে নারীদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান এবং তা না হলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

এদিন টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের পাদদেশেও নারীবিদ্বেষী মন্তব্যের প্রতিবাদে সমাবেশ ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা কর্মজীবী নারীদের সম্মান দেওয়ার দাবি জানান।

এদিকে সন্ধ্যায় গণতান্ত্রিক ছাত্রজোট ক্যাম্পাসে মশাল মিছিল করে। জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে বিতর্কিত পোস্টটি দেওয়া হয়েছে। এ ঘটনায় হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow