জামায়াত প্রার্থীকে হারিয়ে জয়ী গণসংহতির জোনায়েদ সাকি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ আব্দুর রহিম সাকি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। নির্বাচনে ৯৮ কেন্দ্রের ফলাফল অনুযায়ী মাথাল প্রতীকে জোনায়েদ সাকি পেয়েছেন ৯৪ হাজার ২৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মোহসীন পেয়েছেন ৩৭ হাজার ৯৬৫ ভোট। এএসএ/জেআইএম

জামায়াত প্রার্থীকে হারিয়ে জয়ী গণসংহতির জোনায়েদ সাকি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ আব্দুর রহিম সাকি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

নির্বাচনে ৯৮ কেন্দ্রের ফলাফল অনুযায়ী মাথাল প্রতীকে জোনায়েদ সাকি পেয়েছেন ৯৪ হাজার ২৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মোহসীন পেয়েছেন ৩৭ হাজার ৯৬৫ ভোট।

এএসএ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow