জার্মানিতে মার্কিন সেনা কমানোর পরিকল্পনা করছেন ট্রাম্প
জার্মানিতে মোতায়েন মার্কিন সেনা সংখ্যা কমানোর সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, অল্প সময়ের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
বৃহস্পতিবার আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরান যুদ্ধকে কেন্দ্র করে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ-এর সঙ্গে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এই ঘোষণা এলো। মের্জ যুক্তরাষ্ট্রের অবস্থানকে “ইরানি নেতৃত্বের কাছে অপমানজনক” বলে মন্তব্য করেছিলেন, যার জবাবে কড়া সমালোচনা করেন ট্রাম্প।
ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, জার্মানিতে সেনা উপস্থিতি কমানোর বিষয়টি তার প্রশাসন পর্যালোচনা করছে।
এ ছাড়া ন্যাটো মিত্রদের সমর্থন নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি অভিযোগ করেন, ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতে পর্যাপ্ত সহায়তা দেয়নি জার্মানি ও অন্যান্য মিত্র দেশ। বিশেষ করে হরমুজ প্রণালি পুনরায় সচল করতে নৌবাহিনী মোতায়েন না করায় সমালোচনা করেন তিনি।
উল্লেখ্য, জার্মানি যুক্তরাষ্ট্রের অন্যতম বড় বিদেশি সামরিক ঘাঁটি। দেশটিতে বর্তমানে প্রায় ৩৩ হাজার ৯০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে।