জাহের আলভীর নামও শোনেননি পিয়া জান্নাতুল

গত মাসে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিলেন অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইভনাথ খান ইকরা। তার মৃত্যুর পর আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা আলভীকে নিয়ে সম্প্রতি মুখ খুললেন অভিনেত্রী ও মডেল পিয়া জান্নাতুল। পিয়া জান্নাতুল গণমাধ্যমকে বলেন, ‘আমি জীবনে জাহের আলভীর নাম শুনিনি। নাটক, সিনেমা কিংবা মডেলিং কখনও দেখিনি। ইভনাথ খান ইকরার মৃত্যুর ঘটনা সামনে আসার পরই জানতে পেরেছি। আলভীর প্রেমিকাকেও আমি চিনি না। এদের সম্পর্কে আমি কিছু জানতাম না, তারা কত বড় তারকা, সেটা আমার জানা নেই।’ তিনি আরও বলেন, ‘একজন মানুষের অধিকার আছে যদি কাউকে পছন্দ না হয়, তাকে সরাসরি বলে যেতে। কিন্তু মানসিক নির্যাতন দিয়ে কাউকে প্ররোচিত করা সম্পূর্ণ অন্য বিষয়। এই ধরনের ঘটনার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া উচিত। আমাদের দেশে আত্মহত্যা প্ররোচনার জন্য আইন আছে। আত্মহত্যা কেউ সহজে করে না।’ উল্লেখ্য, ইকরার মৃত্যুর পর জাহের আলভীর বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনা আইনে মামলা দায়ের করা হয়েছে।   এলআইএ

জাহের আলভীর নামও শোনেননি পিয়া জান্নাতুল

গত মাসে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিলেন অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইভনাথ খান ইকরা। তার মৃত্যুর পর আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা আলভীকে নিয়ে সম্প্রতি মুখ খুললেন অভিনেত্রী ও মডেল পিয়া জান্নাতুল।

পিয়া জান্নাতুল গণমাধ্যমকে বলেন, ‘আমি জীবনে জাহের আলভীর নাম শুনিনি। নাটক, সিনেমা কিংবা মডেলিং কখনও দেখিনি। ইভনাথ খান ইকরার মৃত্যুর ঘটনা সামনে আসার পরই জানতে পেরেছি। আলভীর প্রেমিকাকেও আমি চিনি না। এদের সম্পর্কে আমি কিছু জানতাম না, তারা কত বড় তারকা, সেটা আমার জানা নেই।’

তিনি আরও বলেন, ‘একজন মানুষের অধিকার আছে যদি কাউকে পছন্দ না হয়, তাকে সরাসরি বলে যেতে। কিন্তু মানসিক নির্যাতন দিয়ে কাউকে প্ররোচিত করা সম্পূর্ণ অন্য বিষয়।

এই ধরনের ঘটনার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া উচিত। আমাদের দেশে আত্মহত্যা প্ররোচনার জন্য আইন আছে। আত্মহত্যা কেউ সহজে করে না।’

উল্লেখ্য, ইকরার মৃত্যুর পর জাহের আলভীর বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনা আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow