জিরার সঙ্গে মেশানো হয় ক্যারাওয়ে বীজ, গুনতে হলো জরিমানা

জিরা মসলার সঙ্গে ক্যারাওয়ে বীজ মিশিয়ে গুঁড়া মসলা তৈরি, নষ্ট পোকাযুক্ত মসলা এবং পোস্তগুঁড়ার সঙ্গে ভেজাল মেশানোর অপরাধে চট্টগ্রামে এক ব্যবসায়ীকে চার লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (১০মে) মধ্যম চাক্তাই এলাকায় ভোক্তা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক ফয়েজ উল্ল্যার নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে ভেজাল মেশানোর অভিযোগে মধ্যম চাক্তাইয়ের মেসার্স নবীন ট্রেডার্সকে চার লাখ টাকা জরিমানা করা হয়। একই অভিযানে খাদ্যপণ্যে শিল্প রং মেশানোর অপরাধে মেসার্স গোপাল দাসকে ৪০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ঘি বিক্রির অপরাধে মেসার্স শাহ আমানত স্টোরকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এমডিআইএইচ/এসএনআর

জিরার সঙ্গে মেশানো হয় ক্যারাওয়ে বীজ, গুনতে হলো জরিমানা

জিরা মসলার সঙ্গে ক্যারাওয়ে বীজ মিশিয়ে গুঁড়া মসলা তৈরি, নষ্ট পোকাযুক্ত মসলা এবং পোস্তগুঁড়ার সঙ্গে ভেজাল মেশানোর অপরাধে চট্টগ্রামে এক ব্যবসায়ীকে চার লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (১০মে) মধ্যম চাক্তাই এলাকায় ভোক্তা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক ফয়েজ উল্ল্যার নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে ভেজাল মেশানোর অভিযোগে মধ্যম চাক্তাইয়ের মেসার্স নবীন ট্রেডার্সকে চার লাখ টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে খাদ্যপণ্যে শিল্প রং মেশানোর অপরাধে মেসার্স গোপাল দাসকে ৪০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ঘি বিক্রির অপরাধে মেসার্স শাহ আমানত স্টোরকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

এমডিআইএইচ/এসএনআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow