জুনের মধ্যে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগবান্ধব নতুন নীতি প্রণয়ন : জ্বালানি মন্ত্রী

জুনের মধ্যেই নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগবান্ধব নতুন নীতি আনা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। শনিবার (২ মে) রাজধানীর একটি হোটেলে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, গত দুই মাসে জ্বালানি আমদানিতে প্রায় ২ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে, যা দেশের জন্য বড় চাপ। তাই বিকল্প হিসেবে সৌরশক্তির ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছেন এবং সে অনুযায়ী কাজ এগিয়ে চলছে। এ লক্ষ্যে উন্নয়ন সহযোগীদের সহায়তাও চাওয়া হচ্ছে। ঢাকার ভবনগুলোর ছাদে সোলার প্যানেল স্থাপনে বেসরকারি খাতকে যুক্ত করার পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি এই খাতকে উৎসাহ দিতে কর ছাড়সহ বিভিন্ন প্রণোদনা দেওয়ার বিষয় বিবেচনায় আছে বলেও জানান মন্ত্রী।

জুনের মধ্যে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগবান্ধব নতুন নীতি প্রণয়ন : জ্বালানি মন্ত্রী

জুনের মধ্যেই নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগবান্ধব নতুন নীতি আনা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। শনিবার (২ মে) রাজধানীর একটি হোটেলে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, গত দুই মাসে জ্বালানি আমদানিতে প্রায় ২ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে, যা দেশের জন্য বড় চাপ। তাই বিকল্প হিসেবে সৌরশক্তির ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছেন এবং সে অনুযায়ী কাজ এগিয়ে চলছে। এ লক্ষ্যে উন্নয়ন সহযোগীদের সহায়তাও চাওয়া হচ্ছে।

ঢাকার ভবনগুলোর ছাদে সোলার প্যানেল স্থাপনে বেসরকারি খাতকে যুক্ত করার পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি এই খাতকে উৎসাহ দিতে কর ছাড়সহ বিভিন্ন প্রণোদনা দেওয়ার বিষয় বিবেচনায় আছে বলেও জানান মন্ত্রী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow