জুন মাসে ঢাকায় বিশেষ অভিযানে গ্রেফতার ২৩১৪
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিটের পরিচালিত বিশেষ অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে মোট ২ হাজার ৩১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১ জুলাই) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানান। তিনি জানান, গত ১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত পরিচালিত এ অভিযানে গ্রেফতারদের মধ্যে ৭১ জন তালিকাবহির্ভূত। এছাড়া সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী ও ডাকাতি সংশ্লিষ্ট অপরাধে জড়িত ৭৯৭ জন এবং মাদক কারবারে জড়িত ১৪৪৬ জনসহ মোট ২৩১৪ জনকে গ্রেফতার করা হয়। জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা। টিটি/এসএনআর
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিটের পরিচালিত বিশেষ অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে মোট ২ হাজার ৩১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১ জুলাই) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি জানান, গত ১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত পরিচালিত এ অভিযানে গ্রেফতারদের মধ্যে ৭১ জন তালিকাবহির্ভূত। এছাড়া সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী ও ডাকাতি সংশ্লিষ্ট অপরাধে জড়িত ৭৯৭ জন এবং মাদক কারবারে জড়িত ১৪৪৬ জনসহ মোট ২৩১৪ জনকে গ্রেফতার করা হয়।
জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।
টিটি/এসএনআর
What's Your Reaction?