জুন মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হতে পারে

চলতি জুন মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হতে পারে। এছাড়া ভ্যাপসা গরম ও বজ্রঝড় হতে পারে। সোমবার (১ জুন) আবহাওয়া অধিদপ্তরের মাসব্যাপী পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, চলতি জুন মাসে দেশে স্বাভাবিকের অপেক্ষা কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ মাসে দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে। এ মাসে দেশে ২-৩টি বিচ্ছিন্নভাবে মৃদু (৩৬-৩৭.৯°সে.) থেকে মাঝারি (৩৮-৩৯.৯০ সে.) ধরনের তাপ প্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া এ মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। জুন মাসে দেশে ৫-৭ দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে। এদিকে, জুন মাসের প্রথমার্ধে সারাদেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষাকাল) বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে নদ-নদীর অবস্থা সম্পর্কে বলা হয়েছে, জুন মাসে দেশের প্রধান নদ-নদীসমূহের স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। তবে বিচ্ছিন্ন ভারী বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের নদীসমূহের পানি সময় বিশেষে বৃদ্ধি পেতে পারে। আরএএ

জুন মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হতে পারে

চলতি জুন মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হতে পারে। এছাড়া ভ্যাপসা গরম ও বজ্রঝড় হতে পারে। সোমবার (১ জুন) আবহাওয়া অধিদপ্তরের মাসব্যাপী পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, চলতি জুন মাসে দেশে স্বাভাবিকের অপেক্ষা কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ মাসে দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে। এ মাসে দেশে ২-৩টি বিচ্ছিন্নভাবে মৃদু (৩৬-৩৭.৯°সে.) থেকে মাঝারি (৩৮-৩৯.৯০ সে.) ধরনের তাপ প্রবাহ বয়ে যেতে পারে।

এছাড়া এ মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। জুন মাসে দেশে ৫-৭ দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে।

এদিকে, জুন মাসের প্রথমার্ধে সারাদেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষাকাল) বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে নদ-নদীর অবস্থা সম্পর্কে বলা হয়েছে, জুন মাসে দেশের প্রধান নদ-নদীসমূহের স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। তবে বিচ্ছিন্ন ভারী বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের নদীসমূহের পানি সময় বিশেষে বৃদ্ধি পেতে পারে।

আরএএস/এসএনআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow