জুলাইয়ের গণঅভ্যুত্থানের আত্মত্যাগ আমাদের ধারণ করতে হবে: খন্দকার লুৎফর
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) একাংশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান বলেছেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে ন্যায়, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তবে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও অর্জনকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের রাজনৈতিক ফায়দা লুটতে না পারে, সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় বিভিন্ন দল থেকে অনেক নেতাকর্মী জাগপায় যোগদান করতে এলে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জাগপার কেন্দ্রীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। যোগদান অনুষ্ঠানে নেতাকর্মীদের উদ্দেশে লুৎফর রহমান আরও বলেন, ‘একটা কুচক্রী মহল বর্তমান গণতন্ত্রের সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এইসব ষড়যন্ত্র রুখে দিতে হবে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’ ঢাকা মহানগর জাগপার সভাপতি মো. হোসেনের মোবারকের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাগপার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন উদ্দিন হাজারী, প্রেসিডিয়াম সদস্য মিজবাহদ্দীন, সহ-সভাপতি এম এ ওয়াহাব ডাক্তার আওলাদ হোসেন শিল্পী, সহ সাধারণ সম্পাদ
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) একাংশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান বলেছেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে ন্যায়, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তবে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও অর্জনকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের রাজনৈতিক ফায়দা লুটতে না পারে, সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় বিভিন্ন দল থেকে অনেক নেতাকর্মী জাগপায় যোগদান করতে এলে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জাগপার কেন্দ্রীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যোগদান অনুষ্ঠানে নেতাকর্মীদের উদ্দেশে লুৎফর রহমান আরও বলেন, ‘একটা কুচক্রী মহল বর্তমান গণতন্ত্রের সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এইসব ষড়যন্ত্র রুখে দিতে হবে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
ঢাকা মহানগর জাগপার সভাপতি মো. হোসেনের মোবারকের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাগপার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন উদ্দিন হাজারী, প্রেসিডিয়াম সদস্য মিজবাহদ্দীন, সহ-সভাপতি এম এ ওয়াহাব ডাক্তার আওলাদ হোসেন শিল্পী, সহ সাধারণ সম্পাদক আবুল হোসেন, প্রচার সম্পাদক কামরুল ইসলাম, অর্থ সম্পাদক মাহফুজ আলম ও জাগপায় যোগদানকারী নেতা আশরাফুল ইসলাম হাসু প্রমুখ।
What's Your Reaction?