জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের বিকল্প নেই: জাহাঙ্গীর আলম

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে মাওনা চৌরাস্তায় আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের মূল লক্ষ্য ছিল ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা। সেই লক্ষ্য বাস্তবায়নে জাতীয় ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার দ্রুত সম্পন্ন করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা আমির মাওলানা জাহাঙ্গীর কবীরের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গাজীপুর জেলা আমির ড. মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা এহসানুল হক, গাজীপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান, এবি পার্টির গাজীপুর জেলা সভাপতি আলমগীর হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর জেলা সভাপতি মাওলানা মাসউদ রানা এবং এনসিপির

জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের বিকল্প নেই: জাহাঙ্গীর আলম

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে মাওনা চৌরাস্তায় আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের মূল লক্ষ্য ছিল ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা। সেই লক্ষ্য বাস্তবায়নে জাতীয় ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার দ্রুত সম্পন্ন করতে হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা আমির মাওলানা জাহাঙ্গীর কবীরের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গাজীপুর জেলা আমির ড. মো. জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা এহসানুল হক, গাজীপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান, এবি পার্টির গাজীপুর জেলা সভাপতি আলমগীর হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর জেলা সভাপতি মাওলানা মাসউদ রানা এবং এনসিপির গাজীপুর জেলা সম্পাদক আবু রায়হান মেজবাহ।

প্রধান অতিথির বক্তব্যে ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জনগণের অধিকার, ন্যায়বিচার এবং গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রাম। শহীদদের আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন হবে তাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে।’

তিনি বলেন, ‘জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার দ্রুত বাস্তবায়ন করতে হবে এবং জুলাইয়ের চেতনাকে জাতীয় জীবনের সর্বস্তরে ধারণ করতে হবে। শহীদদের রক্তের সঙ্গে কোনো ধরনের আপস করা যাবে না। তাদের আত্মত্যাগের মাধ্যমে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সংলাপ ও জাতীয় ঐক্য অপরিহার্য। একটি মানবিক, জবাবদিহিমূলক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

অন্য বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শহীদদের স্মৃতি সংরক্ষণ, আহতদের পুনর্বাসন, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জনগণের প্রত্যাশা পূরণে সহ রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ-জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া এবং মোনাজাত অনুষ্ঠিত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow