জুলাই আন্দোলনে মাদরাসা শিক্ষার্থীদের অবদান নিয়ে ব্যাপক গবেষণার আহ্বান

জুলাই গণঅভ্যুত্থানে ওলামায়ে কেরাম ও মাদরাসা শিক্ষার্থীদের অবদান নিয়ে ব্যাপক গবেষণা করার আহ্বান জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ। তিনি বলেন, এই গণঅভ্যুত্থানে ওলামায়ে কেরাম ও মাদরাসা শিক্ষার্থীরা অপরিসীম ভূমিকা রেখেছেন। তাই তাদের অবদান যথাযথভাবে তুলে ধরতে ইসলামিক ফাউন্ডেশনকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ‘জুলাই গণঅভ্যুত্থানে দ্বীনি শিক্ষার্থী ও ওলামে-ওলামার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আরও পড়ুন ফিরে দেখা জুলাই / ত্যাগেই সীমাবদ্ধ জবি, প্রাপ্তির খাতা আজও শূন্য ধর্ম সচিব বলেন, দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনে মানুষের নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা ও লেখার স্বাধীনতা ছিল না। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে মানুষ সেই স্বাধীনতা ফিরে পেয়েছে। তবে এই স্বাধীনতার অপব্যবহার করা যাবে না। সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ বাকী নদভীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর মাওলানা শাহ

জুলাই আন্দোলনে মাদরাসা শিক্ষার্থীদের অবদান নিয়ে ব্যাপক গবেষণার আহ্বান

জুলাই গণঅভ্যুত্থানে ওলামায়ে কেরাম ও মাদরাসা শিক্ষার্থীদের অবদান নিয়ে ব্যাপক গবেষণা করার আহ্বান জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ।

তিনি বলেন, এই গণঅভ্যুত্থানে ওলামায়ে কেরাম ও মাদরাসা শিক্ষার্থীরা অপরিসীম ভূমিকা রেখেছেন। তাই তাদের অবদান যথাযথভাবে তুলে ধরতে ইসলামিক ফাউন্ডেশনকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ‘জুলাই গণঅভ্যুত্থানে দ্বীনি শিক্ষার্থী ও ওলামে-ওলামার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম সচিব বলেন, দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনে মানুষের নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা ও লেখার স্বাধীনতা ছিল না। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে মানুষ সেই স্বাধীনতা ফিরে পেয়েছে। তবে এই স্বাধীনতার অপব্যবহার করা যাবে না।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ বাকী নদভীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর মাওলানা শাহ মোহাম্মদ নেছারুল হক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওলানা কাজী মোহাম্মদ সেলিম রেজা।

এছাড়া আলোচনায় অংশ নেন সম্মিলিত ইমাম খতিব পরিষদের আমির মুফতি আবু আবদুল্লাহ আল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন বিভাগের পরিচালকসহ অন্যান্য কর্মকর্তা।

অনুষ্ঠানের শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

এমইউ/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow