‘জুলাই চেতনা’ নিয়ে রাজনৈতিক ব্যবসা বরদাশত করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে পুঁজি করে কোনো বিশেষ দলের ‘রাজনৈতিক ব্যবসা’ বরদাশত করা হবে না বলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। একই সঙ্গে বিরোধী দলের গঠিত ‘ছায়া মন্ত্রিসভা’ নিয়ে কড়া সমালোচনা করেছেন তিনি। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে পুঁজি করে কোনো বিশেষ দলের ‘রাজনৈতিক ব্যবসা’ বরদাশত করা হবে না।  তিনি বিরোধী দলের গঠিত ‘ছায়া মন্ত্রিসভা’ প্রসঙ্গে সমালোচনা করে বলেন, এতে হয়তো ‘উজিরে খামখা’ বা মন্ত্রী সেজে থাকার এক ধরনের তৃপ্তি পাওয়া যায়, তবে প্রকৃত দায়িত্ববোধের পরিচয় দেওয়া জরুরি। জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে বিরোধী দল এনসিপির অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, একটি দল ১৯৭১-এর চেতনা বিক্রি করতে করতে নিঃশেষ হয়ে গেছে, এখন জুলাইয়ের চেতনা নিয়ে নতুন করে রাজনৈতিক ব্যবসার চেষ্টা চলছে। তিনি জোর দিয়ে বলেন, জুলাই গণঅভ্যুত্থান এ দেশের সব মানুষের সম্মিলিত ত্যাগের ফসল। মন্ত্রী

‘জুলাই চেতনা’ নিয়ে রাজনৈতিক ব্যবসা বরদাশত করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে পুঁজি করে কোনো বিশেষ দলের ‘রাজনৈতিক ব্যবসা’ বরদাশত করা হবে না বলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। একই সঙ্গে বিরোধী দলের গঠিত ‘ছায়া মন্ত্রিসভা’ নিয়ে কড়া সমালোচনা করেছেন তিনি।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে পুঁজি করে কোনো বিশেষ দলের ‘রাজনৈতিক ব্যবসা’ বরদাশত করা হবে না। 

তিনি বিরোধী দলের গঠিত ‘ছায়া মন্ত্রিসভা’ প্রসঙ্গে সমালোচনা করে বলেন, এতে হয়তো ‘উজিরে খামখা’ বা মন্ত্রী সেজে থাকার এক ধরনের তৃপ্তি পাওয়া যায়, তবে প্রকৃত দায়িত্ববোধের পরিচয় দেওয়া জরুরি।

জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে বিরোধী দল এনসিপির অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, একটি দল ১৯৭১-এর চেতনা বিক্রি করতে করতে নিঃশেষ হয়ে গেছে, এখন জুলাইয়ের চেতনা নিয়ে নতুন করে রাজনৈতিক ব্যবসার চেষ্টা চলছে। তিনি জোর দিয়ে বলেন, জুলাই গণঅভ্যুত্থান এ দেশের সব মানুষের সম্মিলিত ত্যাগের ফসল।

মন্ত্রী আরও বলেন, ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত দীর্ঘ সংগ্রামের পথ পেরিয়ে দেশ আজকের অবস্থানে এসেছে। এই ইতিহাসকে খাটো করার কোনো সুযোগ নেই। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে দরিদ্র মানুষের অধিকার ক্ষুণ্ন হয়েছে এবং অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই কেবল চেতনার রাজনীতি নয়, বাস্তব উন্নয়ন ও সুশাসনের দিকে মনোযোগ দিতে হবে।

বিরোধী দলের প্রতি ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংসদীয় রীতিনীতি মেনে জনগণের ম্যান্ডেটকে সম্মান করাই প্রকৃত রাজনীতি। সরকার অংশীজনদের সঙ্গে আলোচনা করেই সংস্কার ও নির্বাচনী প্রক্রিয়া এগিয়ে নিতে বদ্ধপরিকর।

বাকস্বাধীনতার অপব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সংবিধানের ৩৯ অনুচ্ছেদে বাকস্বাধীনতার নিশ্চয়তা থাকলেও তা সীমাহীন নয়। দেশে-বিদেশে বসে কুরুচিপূর্ণ ভাষায় অপপ্রচার চালানো সামাজিক ও ধর্মীয় সম্প্রীতির জন্য ক্ষতিকর।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, স্বাধীনতার নামে এ ধরনের অপব্যবহার চলতে দেওয়া হবে না। যারা গালাগালের প্রতিযোগিতায় লিপ্ত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow