জুলাই বিপ্লবে পুলিশসহ সব হত্যাকাণ্ডের আইন অনুযায়ী ব্যবস্থা: আইজিপি

জুলাই বিপ্লবে পুলিশ হত্যাসহ সব হত্যাকাণ্ডেরই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার কার্যালয়ের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা এবং ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করা পুলিশের এক নম্বর এজেন্ডা জানিয়ে আইজিপি বলেন, ‌‘আসলে আমাদের দেশের টাকা বিদেশে চলে গেছে। বিনিয়োগ আসতে হলে আইনশৃঙ্খলা রক্ষা করা দরকার। সেজন্য মূল ভূমিকা পুলিশের। সেনাবাহিনী, বিজিবিসহ অন্যান্য বাহিনী আছে। তবে মূল ভূমিকা পুলিশের।’ তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। কোনো উগ্রতা যেন না থাকে। ইয়াং জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে মাদকের কারণে। মাদক নির্মূল করা এক আমাদের নম্বর লক্ষ্য। এসময় আরও উপস্থিত ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান ও আরএমপি কমিশনার ড. জিল্লুর রহমান। সাখাওয়াত হোসেন/এসআর/এএসএম

জুলাই বিপ্লবে পুলিশসহ সব হত্যাকাণ্ডের আইন অনুযায়ী ব্যবস্থা: আইজিপি

জুলাই বিপ্লবে পুলিশ হত্যাসহ সব হত্যাকাণ্ডেরই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার কার্যালয়ের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা এবং ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করা পুলিশের এক নম্বর এজেন্ডা জানিয়ে আইজিপি বলেন, ‌‘আসলে আমাদের দেশের টাকা বিদেশে চলে গেছে। বিনিয়োগ আসতে হলে আইনশৃঙ্খলা রক্ষা করা দরকার। সেজন্য মূল ভূমিকা পুলিশের। সেনাবাহিনী, বিজিবিসহ অন্যান্য বাহিনী আছে। তবে মূল ভূমিকা পুলিশের।’

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। কোনো উগ্রতা যেন না থাকে। ইয়াং জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে মাদকের কারণে। মাদক নির্মূল করা এক আমাদের নম্বর লক্ষ্য।

এসময় আরও উপস্থিত ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান ও আরএমপি কমিশনার ড. জিল্লুর রহমান।

সাখাওয়াত হোসেন/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow