জুলাই যোদ্ধাদের সার্বিক নিরাপত্তা দেওয়া হবে : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি নির্বাচিত হলে জুলাই যোদ্ধাদের সর্বোচ্চ সহযোগিতা করা হবে। তারা আমাদের গর্ব। পরিবর্তনের জন্য তাদের অবদান রয়েছে।  তিনি বলেন, ভাতার পাশাপাশি প্রযুক্তি ও প্রশিক্ষণে জোর দেওয়া হবে। ফ্যাস্টিট সরকারের বিচার ব্যবস্থা করা হবে। জুলাই যোদ্ধাদের সার্বিক নিরাপত্তা দেওয়া হবে।  বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে ঠাকুরগাঁওয়ের মির্জা রুহুল আমিন মিলনায়তনে জুলাই যোদ্ধা ঐকমত্য সংঘের আয়োজনে জুলাইযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।  মির্জা ফখরুল বলেন, আহতদের জন্য চিকিৎসার ব্যবস্থা করা হবে। ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজের স্থাপনের পর জুলাই আহতদের জন্য বিশেষ চিকিৎসার জন্য ব্যবস্থা করা হবে। চোখের সমস্যাজনিত আহতদের বাইরে পাঠিয়ে চিকিৎসা দেওয়া হবে। প্রযুক্তির মাধ্যমে স্বাবলম্বী করানোর চেষ্টা করা হবে। তবে সবকিছু নির্ভর করবে আমরা সরকারে যাওয়ার পর।

জুলাই যোদ্ধাদের সার্বিক নিরাপত্তা দেওয়া হবে : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি নির্বাচিত হলে জুলাই যোদ্ধাদের সর্বোচ্চ সহযোগিতা করা হবে। তারা আমাদের গর্ব। পরিবর্তনের জন্য তাদের অবদান রয়েছে। 

তিনি বলেন, ভাতার পাশাপাশি প্রযুক্তি ও প্রশিক্ষণে জোর দেওয়া হবে। ফ্যাস্টিট সরকারের বিচার ব্যবস্থা করা হবে। জুলাই যোদ্ধাদের সার্বিক নিরাপত্তা দেওয়া হবে। 

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে ঠাকুরগাঁওয়ের মির্জা রুহুল আমিন মিলনায়তনে জুলাই যোদ্ধা ঐকমত্য সংঘের আয়োজনে জুলাইযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। 

মির্জা ফখরুল বলেন, আহতদের জন্য চিকিৎসার ব্যবস্থা করা হবে। ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজের স্থাপনের পর জুলাই আহতদের জন্য বিশেষ চিকিৎসার জন্য ব্যবস্থা করা হবে। চোখের সমস্যাজনিত আহতদের বাইরে পাঠিয়ে চিকিৎসা দেওয়া হবে। প্রযুক্তির মাধ্যমে স্বাবলম্বী করানোর চেষ্টা করা হবে। তবে সবকিছু নির্ভর করবে আমরা সরকারে যাওয়ার পর।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow