জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গড়িমসি শুরু করেছে সরকার : রাশেদ প্রধান 

দেশের নেতৃত্বদানকারীদের মাত্র দুটি গুণ থাকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। তিনি বলেছেন, সেই দুটি গুণ হলো- দুর্নীতিমুক্ত হওয়া এবং আধিপত্যবাদ মেনে না নেওয়া। তবেই সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব। ফ্যাসিস্ট আওয়ামী লীগ দুর্নীতি ও আধিপত্যবাদের কাছে নিজেদের বিলীন করে দিয়েছিল। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, বর্তমান বিএনপি সরকার তাদের পূর্বসূরি আওয়ামী লীগের দেখানো পথেই হাঁটছে। এছাড়া জুলাই সনদ বাস্তবায়ন নিয়েও গড়িমসি শুরু করেছে তারা। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে রাজধানীর পল্টনস্থ প্রয়াত শফিউল আলম প্রধান মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাগপা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাশেদ প্রধান এ সব কথা বলেন। জাগপার এই মুখপাত্র বলেন, ক্ষমতায় আরোহন করেই বিএনপি সরকার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গড়িমসি শুরু করেছে। তারা গণহত্যাকারী আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রজেক্ট হাতে নিয়েছে। প্রশাসনের বিভিন্ন স্তরে চলছে নজিরবিহীন দলীয়করণ। স্বাধীনতার ৫৫ বছরেও দুর্নীতি ও আধিপত্যবাদের কারণে দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয়নি; দুর্ভাগ্যবশত বি

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গড়িমসি শুরু করেছে সরকার : রাশেদ প্রধান 
দেশের নেতৃত্বদানকারীদের মাত্র দুটি গুণ থাকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। তিনি বলেছেন, সেই দুটি গুণ হলো- দুর্নীতিমুক্ত হওয়া এবং আধিপত্যবাদ মেনে না নেওয়া। তবেই সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব। ফ্যাসিস্ট আওয়ামী লীগ দুর্নীতি ও আধিপত্যবাদের কাছে নিজেদের বিলীন করে দিয়েছিল। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, বর্তমান বিএনপি সরকার তাদের পূর্বসূরি আওয়ামী লীগের দেখানো পথেই হাঁটছে। এছাড়া জুলাই সনদ বাস্তবায়ন নিয়েও গড়িমসি শুরু করেছে তারা। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে রাজধানীর পল্টনস্থ প্রয়াত শফিউল আলম প্রধান মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাগপা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাশেদ প্রধান এ সব কথা বলেন। জাগপার এই মুখপাত্র বলেন, ক্ষমতায় আরোহন করেই বিএনপি সরকার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গড়িমসি শুরু করেছে। তারা গণহত্যাকারী আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রজেক্ট হাতে নিয়েছে। প্রশাসনের বিভিন্ন স্তরে চলছে নজিরবিহীন দলীয়করণ। স্বাধীনতার ৫৫ বছরেও দুর্নীতি ও আধিপত্যবাদের কারণে দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয়নি; দুর্ভাগ্যবশত বিএনপিও আজ সেই একই পথের পথিক হয়েছে। মুক্তিযোদ্ধারা এ দেশকে স্বাধীনতা এনে দিয়েছিলেন, আর জুলাইয়ের যোদ্ধারা এনেছেন সার্বভৌমত্ব। কিন্তু আজ আবারও আমাদের সেই সার্বভৌমত্ব বিপন্ন হতে চলেছে। জাগপার প্রেসিডিয়াম সদস্য হাজী মো. হাসমত উল্লাহর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- দলের প্রকাশনা বিষয়ক সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow