জেলগেটে ফের আটক সাবেক এমপির ভাই
হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পাওয়ার পর জেলগেট পেরোতেই আবারও পুলিশের হাতে আটক হয়েছেন মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখরের ছোট ভাই আশরাফুজ্জামান হিশাম। রোববার (১৭ মে) বিকেলে মাগুরা জেলগেট থেকে জামিনে মুক্তির পর পুনরায় তাকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। জুলাই ও আগস্ট মাসে সংঘটিত বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে দায়ের হওয়া অন্তত পাঁচটি মামলার এজাহারে আশরাফুজ্জামান হিসামের নাম রয়েছে। তিনি সব মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছিলেন। ২০২৫ সালের ১ সেপ্টেম্বর (সোমবার) ভোর ৫টার দিকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল স্থানীয় রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করে। সে সময় চুয়াডাঙ্গা পুলিশ সূত্র জানিয়েছিল, আশরাফুজ্জামান হিসাম দর্শনা জয়নগর চেকপোস্ট হয়ে ভারতে পালানোর পরিকল্পনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রেলস্টেশনে অভিযান চালায়। এ সময় তালাবদ্ধ একটি ব্যাগসহ তাকে গ্রেপ্তার করা হয় এবং থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ আরও জানিয়েছিল, এসব মামলায় তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। ২০২৫ সালের ১ সেপ্টেম্বর আটকের পর থেকে তিনি মাগ
হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পাওয়ার পর জেলগেট পেরোতেই আবারও পুলিশের হাতে আটক হয়েছেন মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখরের ছোট ভাই আশরাফুজ্জামান হিশাম।
রোববার (১৭ মে) বিকেলে মাগুরা জেলগেট থেকে জামিনে মুক্তির পর পুনরায় তাকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
জুলাই ও আগস্ট মাসে সংঘটিত বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে দায়ের হওয়া অন্তত পাঁচটি মামলার এজাহারে আশরাফুজ্জামান হিসামের নাম রয়েছে। তিনি সব মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছিলেন।
২০২৫ সালের ১ সেপ্টেম্বর (সোমবার) ভোর ৫টার দিকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল স্থানীয় রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করে। সে সময় চুয়াডাঙ্গা পুলিশ সূত্র জানিয়েছিল, আশরাফুজ্জামান হিসাম দর্শনা জয়নগর চেকপোস্ট হয়ে ভারতে পালানোর পরিকল্পনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রেলস্টেশনে অভিযান চালায়। এ সময় তালাবদ্ধ একটি ব্যাগসহ তাকে গ্রেপ্তার করা হয় এবং থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ আরও জানিয়েছিল, এসব মামলায় তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। ২০২৫ সালের ১ সেপ্টেম্বর আটকের পর থেকে তিনি মাগুরা জেলা কারাগারে ছিলেন।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কোন মামলায় তাকে আটক করা হয়েছে তা জানাননি।
What's Your Reaction?