জেলা আইনজীবী সমিতিতে অভিন্ন প্রবেশ ফি নির্ধারণ করতে হাইকোর্টের রুল
দেশের জেলা আইনজীবী সমিতিগুলোতে নতুন সদস্যদের প্রবেশ ফি যুক্তিসঙ্গত ও অভিন্ন হারে নির্ধারণের বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (৩ আগস্ট) হাইকোর্টের বিচারপতি খিজির আহমেদ চৌধুরী এবং বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল জারি করেন। দেশের সব জেলা আইনজীবী সমিতিতে নতুন সদস্যদের প্রবেশ ফি যুক্তিসঙ্গত ও অভিন্ন হারে নির্ধারণে বাংলাদেশ বার কাউন্সিলকে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। আরও পড়ুন ডিবি হেফাজতে ছাত্রলীগকর্মীর মৃত্যু: ক্ষতিপূরণ নিয়ে হাইকোর্টের রুল আইন, বিচার ও সংসদ বিষয়ক সচিব, বাংলাদেশ বার কাউন্সিলের সচিব, অ্যাটর্নি জেনারেলসহ সংশ্লিষ্ট বিবাদীদের দুই সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। বাংলাদেশ বার কাউন্সিলে অ্যাডভোকেটশিপ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কুড়িগ্রাম আইনজীবী সমিতিতে সদস্য পদের জন্য আবেদন করতে গিয়ে মাহফুজুর রহমান জানতে পারেন, ৪০ বছর পর্যন্ত আবেদনকারীদের প্রবেশ ফি আড়াই লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। ৪০ বছরের বেশি আবেদনকারীদের প্রবেশ ফি সাড়ে তিন থেকে পাঁচ লাখ টাকা পর্
দেশের জেলা আইনজীবী সমিতিগুলোতে নতুন সদস্যদের প্রবেশ ফি যুক্তিসঙ্গত ও অভিন্ন হারে নির্ধারণের বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (৩ আগস্ট) হাইকোর্টের বিচারপতি খিজির আহমেদ চৌধুরী এবং বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল জারি করেন।
দেশের সব জেলা আইনজীবী সমিতিতে নতুন সদস্যদের প্রবেশ ফি যুক্তিসঙ্গত ও অভিন্ন হারে নির্ধারণে বাংলাদেশ বার কাউন্সিলকে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক সচিব, বাংলাদেশ বার কাউন্সিলের সচিব, অ্যাটর্নি জেনারেলসহ সংশ্লিষ্ট বিবাদীদের দুই সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
বাংলাদেশ বার কাউন্সিলে অ্যাডভোকেটশিপ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কুড়িগ্রাম আইনজীবী সমিতিতে সদস্য পদের জন্য আবেদন করতে গিয়ে মাহফুজুর রহমান জানতে পারেন, ৪০ বছর পর্যন্ত আবেদনকারীদের প্রবেশ ফি আড়াই লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। ৪০ বছরের বেশি আবেদনকারীদের প্রবেশ ফি সাড়ে তিন থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
বিষয়টির বৈধতা চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিট করেন। তার পক্ষে শুনানি করেন আইনজীবী শিবলী নোমানী। তিনি জানান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও ঢাকা আইনজীবী সমিতিতে সদস্য পদের প্রবেশ ফি ৩০ হাজার টাকার কম।
এফএইচ/এমএমকে
What's Your Reaction?

