জেলা পরিষদের ডাকবাংলো থেকে নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধার

বরগুনায় জেলা পরিষদের ডাকবাংলো থেকে দুই শিশু ও এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল ৪টার দিকে ডাকবাংলোর পরিচ্ছন্নকর্মীরা পাশাপাশি দুটি কক্ষে মরদেহ দুটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।  পরে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে বরগুনা থানা পুলিশ ও ডিবির সদস্যরা। প্রাথমিকভাবে ধারণা, ওই নারী ও দুই শিশুকে হত্যা করা হয়েছে। নিহত নারী হলেন- বরগুনা শহরের কালিবাড়ী এলাকার দুলাল রায়ের স্ত্রী স্মৃতি রানী। তিনি জেলা পরিষদ ডাকবাংলোতে পার্টটাইম (খণ্ডকালীন) ঝাড়ুদার হিসেবে কর্মরত ছিলেন। ধারণা করা হচ্ছে, মৃত মেয়ে দুটি তাদের সন্তান।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ডাকবাংলোর পরিচ্ছন্নতাকর্মীরা পাশাপাশি দুটি কক্ষে লাশগুলো দেখে পুলিশে খবর দেন। পরে বরগুনা থানা পুলিশ ও ডিবি পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের লাশ উদ্ধার করেন। ঘটনার খবর পেয়ে জেলা পরিষদ প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোহাম্মদ ইব্রাহিম ঘটনাস্থল পরিদর্শন করেন। বরগুনা থানার ওসি মো. আবদুল আলীম জানান, ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে। তিনজনের লাশ উদ্ধার ক

জেলা পরিষদের ডাকবাংলো থেকে নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধার
বরগুনায় জেলা পরিষদের ডাকবাংলো থেকে দুই শিশু ও এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল ৪টার দিকে ডাকবাংলোর পরিচ্ছন্নকর্মীরা পাশাপাশি দুটি কক্ষে মরদেহ দুটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।  পরে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে বরগুনা থানা পুলিশ ও ডিবির সদস্যরা। প্রাথমিকভাবে ধারণা, ওই নারী ও দুই শিশুকে হত্যা করা হয়েছে। নিহত নারী হলেন- বরগুনা শহরের কালিবাড়ী এলাকার দুলাল রায়ের স্ত্রী স্মৃতি রানী। তিনি জেলা পরিষদ ডাকবাংলোতে পার্টটাইম (খণ্ডকালীন) ঝাড়ুদার হিসেবে কর্মরত ছিলেন। ধারণা করা হচ্ছে, মৃত মেয়ে দুটি তাদের সন্তান।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ডাকবাংলোর পরিচ্ছন্নতাকর্মীরা পাশাপাশি দুটি কক্ষে লাশগুলো দেখে পুলিশে খবর দেন। পরে বরগুনা থানা পুলিশ ও ডিবি পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের লাশ উদ্ধার করেন। ঘটনার খবর পেয়ে জেলা পরিষদ প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোহাম্মদ ইব্রাহিম ঘটনাস্থল পরিদর্শন করেন। বরগুনা থানার ওসি মো. আবদুল আলীম জানান, ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে। তিনজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow