জোট শরিকদের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া শরিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরকার গঠনের পর প্রথমবারের মতো শরিক দলগুলোর সঙ্গে বৈঠক করছেন তিনি। সোমবার (২০ জুলাই) সন্ধ্যা ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে নিশ্চিত করা হয়েছে। বৈঠকে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনের পূর্বে জাতীয় সরকার নিয়ে বিএনপির দেওয়া প্রতিশ্রুতিসহ নানান ইস্যুতে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে৷ আরও পড়ুন শরিক দলের দেড় শতাধিক নেতাকে নৈশভোজে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিকদের মধ্যে আসন বণ্টন নিয়ে অনেক দলের অসন্তুষ্টি রয়ে গেছে। সেসব বিষয়ও বৈঠকে উঠে আসতে পারে। যুগপৎ আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে করণীয় বিষয়েও নেতারা কথা বলবেন বলে জানা গেছে। বৈঠকে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া জোট ও দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন। কেএইচ/এমকেআর
যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া শরিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরকার গঠনের পর প্রথমবারের মতো শরিক দলগুলোর সঙ্গে বৈঠক করছেন তিনি।
সোমবার (২০ জুলাই) সন্ধ্যা ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে নিশ্চিত করা হয়েছে।
বৈঠকে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনের পূর্বে জাতীয় সরকার নিয়ে বিএনপির দেওয়া প্রতিশ্রুতিসহ নানান ইস্যুতে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে৷
এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিকদের মধ্যে আসন বণ্টন নিয়ে অনেক দলের অসন্তুষ্টি রয়ে গেছে। সেসব বিষয়ও বৈঠকে উঠে আসতে পারে। যুগপৎ আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে করণীয় বিষয়েও নেতারা কথা বলবেন বলে জানা গেছে।
বৈঠকে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া জোট ও দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন।
কেএইচ/এমকেআর
What's Your Reaction?
