জ্বালানি মজুত করায় ফিলিং ম্যানেজারের কারাদণ্ড
ময়মনসিংহের ভালুকায় অবৈধভাবে ডিজেল মজুত করার অপরাধে সজিব কুমার লিটন নামে এক ফিলিং স্টেশন ম্যানেজারকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১ এপ্রিল) গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ হোসেন এ দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত লিটন উপজেলার থানার মোড় সংলগ্ন বাগারপাড়ায় অবস্থিত মেসার্স এআর ফিলিং স্টেশনের ম্যানেজার। প্রশাসন সূত্রে জানা গেছে, ফিলিং স্টেশনটিতে অবৈধভাবে ডিজেল মজুতের গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ৫২০ লিটার ডিজেল জব্দ করা হয় এবং লিটনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি গোপনে তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করার চেষ্টা করে আসছিলেন। অভিযান শেষে তাকে ভালুকা মডেল থানার পুলিশের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়। জব্দ ৫২০ লিটার ডিজেল তাৎক্ষণিকভাবে এসএনএস সিএনজি ফিলিং স্টেশনের মাধ্যমে ৫৩ হাজার ২০০ টাকায় বিক্রি করা হয় এবং প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযান পরিচালনা
ময়মনসিংহের ভালুকায় অবৈধভাবে ডিজেল মজুত করার অপরাধে সজিব কুমার লিটন নামে এক ফিলিং স্টেশন ম্যানেজারকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১ এপ্রিল) গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ হোসেন এ দণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত লিটন উপজেলার থানার মোড় সংলগ্ন বাগারপাড়ায় অবস্থিত মেসার্স এআর ফিলিং স্টেশনের ম্যানেজার।
প্রশাসন সূত্রে জানা গেছে, ফিলিং স্টেশনটিতে অবৈধভাবে ডিজেল মজুতের গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ৫২০ লিটার ডিজেল জব্দ করা হয় এবং লিটনকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি গোপনে তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করার চেষ্টা করে আসছিলেন। অভিযান শেষে তাকে ভালুকা মডেল থানার পুলিশের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়। জব্দ ৫২০ লিটার ডিজেল তাৎক্ষণিকভাবে এসএনএস সিএনজি ফিলিং স্টেশনের মাধ্যমে ৫৩ হাজার ২০০ টাকায় বিক্রি করা হয় এবং প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি জব্দ ডিজেল বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান জ্বালানি পরিস্থিতি মোকাবিলা এবং বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
What's Your Reaction?