জয়পুরহাটে মোটরসাইকেলের ধাক্কায় দলিল লেখকের মৃত্যু

জয়পুরহাটে মোটরসাইকেলের ধাক্কায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে কমল দাস (৫০) নামের এক দলিল লেখকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে শহরের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিকেলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত কমল দাস জয়পুরহাট সদর উপজেলার কোমর গ্রাম দিঘিপাড়া এলাকার মৃত নামনগিনার ছেলে। তিনি পেশায় একজন দলিল লেখক ছিলেন।ওসি নূরে আলম সিদ্দিকী জানান, কমল দাস প্রতিদিনের মতো অটোরিকশায় চড়ে তাঁর অফিসের দিকে যাচ্ছিলেন। পথে জয়পুরহাট শহরের টিঅ্যান্ডটি মোড় এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী মোটরসাইকেল ওই অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশা থেকে ছিটকে সড়কের পাশে ড্রেনের মধ্যে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর কর

জয়পুরহাটে মোটরসাইকেলের ধাক্কায় দলিল লেখকের মৃত্যু

জয়পুরহাটে মোটরসাইকেলের ধাক্কায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে কমল দাস (৫০) নামের এক দলিল লেখকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে শহরের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিকেলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত কমল দাস জয়পুরহাট সদর উপজেলার কোমর গ্রাম দিঘিপাড়া এলাকার মৃত নামনগিনার ছেলে। তিনি পেশায় একজন দলিল লেখক ছিলেন।

ওসি নূরে আলম সিদ্দিকী জানান, কমল দাস প্রতিদিনের মতো অটোরিকশায় চড়ে তাঁর অফিসের দিকে যাচ্ছিলেন। পথে জয়পুরহাট শহরের টিঅ্যান্ডটি মোড় এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী মোটরসাইকেল ওই অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশা থেকে ছিটকে সড়কের পাশে ড্রেনের মধ্যে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে সেখানে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow