জয়পুরহাট-নওগাঁ জেলা নেতাদের সঙ্গে বিএনপি চেয়ারম্যানের মতবিনিময় সভা শুরু

রাজশাহী বিভাগের জয়পুরহাট ও নওগাঁ জেলা বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়েছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।  শনিবার (০১ আগস্ট) বিকেল ৫টা ৩৫ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। দলীয় সূত্রে জানা গেছে, জেলা পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে এ মতবিনিময় সভায় আলোচনা হওয়ার কথা রয়েছে। এদিকে, আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। বৈঠকের প্রধান আলোচ্য বিষয় হতে পারে নতুন রাষ্ট্রপতি নির্বাচন এবং এ পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করার বিষয়টি।

জয়পুরহাট-নওগাঁ জেলা নেতাদের সঙ্গে বিএনপি চেয়ারম্যানের মতবিনিময় সভা শুরু

রাজশাহী বিভাগের জয়পুরহাট ও নওগাঁ জেলা বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়েছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। 

শনিবার (০১ আগস্ট) বিকেল ৫টা ৩৫ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

দলীয় সূত্রে জানা গেছে, জেলা পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে এ মতবিনিময় সভায় আলোচনা হওয়ার কথা রয়েছে।

এদিকে, আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। বৈঠকের প্রধান আলোচ্য বিষয় হতে পারে নতুন রাষ্ট্রপতি নির্বাচন এবং এ পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করার বিষয়টি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow