ঝালকাঠি আইনজীবী সমিতির সভাপতি শাহাদাত, সম্পাদক সোহেল

উৎসবমুখর পরিবেশে ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। নির্বাচনে অ্যাডভোকেট শাহাদাত হোসেন সভাপতি এবং অ্যাডভোকেট সোহেল আকন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) জেলা আইনজীবী সমিতি ভবনে দিনভর ভোটগ্রহণ শেষে বিকেলে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফল অনুযায়ী নির্বাচিত বাকি সদস্যরা হলেন- সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মো. হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট গোলাম সরওয়ার লিটন ও অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, অর্থ সম্পাদক পদে অ্যাডভোকেট আরিফুর রহমান, এবং ভিজিল্যান্স সম্পাদক পদে অ্যাডভোকেট মোফাজ্জেল হোসেন জয়লাভ করেছেন। এছাড়া লাইব্রেরি সম্পাদক পদে অ্যাডভোকেট ফিরোজ হোসাইন, ভর্তি সম্পাদক পদে অ্যাডভোকেট আমির হোসেন মোল্লা এবং কার্যনির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট আককাস সিকদার ও অ্যাডভোকেট মোবাশ্বের আলী ভুঁইয়া বাদশা নির্বাচিত হয়েছেন। নির্বাচন উপলক্ষে জেলা আইনজীবী সমিতিতে দিনভর উৎসবের আমেজ বিরাজ করে। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও

ঝালকাঠি আইনজীবী সমিতির সভাপতি শাহাদাত, সম্পাদক সোহেল

উৎসবমুখর পরিবেশে ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। নির্বাচনে অ্যাডভোকেট শাহাদাত হোসেন সভাপতি এবং অ্যাডভোকেট সোহেল আকন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) জেলা আইনজীবী সমিতি ভবনে দিনভর ভোটগ্রহণ শেষে বিকেলে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফল অনুযায়ী নির্বাচিত বাকি সদস্যরা হলেন- সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মো. হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট গোলাম সরওয়ার লিটন ও অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, অর্থ সম্পাদক পদে অ্যাডভোকেট আরিফুর রহমান, এবং ভিজিল্যান্স সম্পাদক পদে অ্যাডভোকেট মোফাজ্জেল হোসেন জয়লাভ করেছেন।

এছাড়া লাইব্রেরি সম্পাদক পদে অ্যাডভোকেট ফিরোজ হোসাইন, ভর্তি সম্পাদক পদে অ্যাডভোকেট আমির হোসেন মোল্লা এবং কার্যনির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট আককাস সিকদার ও অ্যাডভোকেট মোবাশ্বের আলী ভুঁইয়া বাদশা নির্বাচিত হয়েছেন।

নির্বাচন উপলক্ষে জেলা আইনজীবী সমিতিতে দিনভর উৎসবের আমেজ বিরাজ করে। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন। ফলাফল ঘোষণার পর তিনি বিজয়ীদের অভিনন্দন জানান।

মো. আমিন হোসেন/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow