ঝালকাঠি জেলা এনসিপি আহ্বায়কের পদত্যাগ

ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে দল থেকে পদত্যাগ করেছেন ঝালকাঠি জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মাইনুল ইসলাম মান্না। রোববার (৩১ মে) রাতে তার ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন। এর আগে ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে তিনি এনসিপির কেন্দ্রীয় আহ্বায়কের কাছে অব্যাহতিপত্র পাঠান। সামাজিক মাধ্যমে পোস্ট করা পদত্যাগ পত্রে তিনি উল্লেখ করেন, ‘আমি মো. মাইনুল ইসলাম মান্না, ঝালকাঠি জেলার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করছি। এ সিদ্ধান্ত একান্তই আমার ব্যক্তিগত। কারও কোনো জোরজবরদস্তি বা চাপে এই সিদ্ধান্ত নেইনি। আহ্বায়ক থাকাকালীন সময়ে কেউ যদি আমার কোনো ব্যবহার বা কথায় কষ্ট পেয়ে থাকেন, তাহলে দয়া করে ক্ষমা করে দিবেন।’ তিনি আরও উল্লেখ করেন, ব্যক্তিগত ও পারিবারিক কিছু সমস্যার কারণে ঝালকাঠি জেলা আহ্বায়কের দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিতে ইচ্ছুক। সবসময় দলের আদর্শ ও কর্মকাণ্ডের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবং ভবিষ্যতেও দলের কল্যাণ কামনা করবেন। একইসঙ্গে তার পদত্যাগপত্র গ্রহণ করে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য দলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি অনুরোধ জানিয়েছেন। এ বিষ

ঝালকাঠি জেলা এনসিপি আহ্বায়কের পদত্যাগ

ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে দল থেকে পদত্যাগ করেছেন ঝালকাঠি জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মাইনুল ইসলাম মান্না।

রোববার (৩১ মে) রাতে তার ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন। এর আগে ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে তিনি এনসিপির কেন্দ্রীয় আহ্বায়কের কাছে অব্যাহতিপত্র পাঠান।

সামাজিক মাধ্যমে পোস্ট করা পদত্যাগ পত্রে তিনি উল্লেখ করেন, ‘আমি মো. মাইনুল ইসলাম মান্না, ঝালকাঠি জেলার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করছি। এ সিদ্ধান্ত একান্তই আমার ব্যক্তিগত। কারও কোনো জোরজবরদস্তি বা চাপে এই সিদ্ধান্ত নেইনি। আহ্বায়ক থাকাকালীন সময়ে কেউ যদি আমার কোনো ব্যবহার বা কথায় কষ্ট পেয়ে থাকেন, তাহলে দয়া করে ক্ষমা করে দিবেন।’

তিনি আরও উল্লেখ করেন, ব্যক্তিগত ও পারিবারিক কিছু সমস্যার কারণে ঝালকাঠি জেলা আহ্বায়কের দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিতে ইচ্ছুক। সবসময় দলের আদর্শ ও কর্মকাণ্ডের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবং ভবিষ্যতেও দলের কল্যাণ কামনা করবেন। একইসঙ্গে তার পদত্যাগপত্র গ্রহণ করে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য দলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি অনুরোধ জানিয়েছেন।

এ বিষয়ে মাইনুল ইসলাম মান্না বলেন, গত ২৩ মে তিনি এনসিপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাহামুদা মিতুকে ঝালকাঠিতে বসে পদত্যাগের বিষয়টি জানান। এছাড়া বরিশাল বিভাগীয় আহ্বায়ককেও বিষয়টি জানানো হয়। তবে অব্যাহতিপত্র দেওয়ার এক সপ্তাহ পেরোলেও কেন্দ্রীয় কমিটি গ্রহণ না করায় রোববার বিষয়টি প্রকাশ্যে আনেন তিনি।

এ ব্যাপারে জানতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদকদের দায়িত্ব থাকা অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিনকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

চলতি বছরের ৪ জানুয়ারি ঝালকাঠিতে এনসিপির জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে মাইনুল ইসলাম মান্নাকে আহ্বায়ক এবং জুবায়ের হাওলাদারকে সদস্যসচিব করে ১৮ সদস্যবিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

শাওন খান/এফএ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow