ঝিনাইগাতীতে বজ্রপাতে নিহত শিক্ষকের পরিবারকে আর্থিক সহায়তা
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের পূর্ব চাপাঝোড়া তালতলা এলাকায় গত ২৬ এপ্রিল বজ্রপাতে নিহত হন মো. আবুল হাসান (৪০) নামে এক শিক্ষক। নিজ জমিতে ধান কাটার সময় এ দুর্ঘটনা ঘটে। দুঃখজনক এ ঘটনায় নিহতের পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় উপজেলা প্রশাসন। সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তার অংশ হিসেবে ঝিনাইগাতীর ইউএনও মো. আল-আমীন মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে পরিবারটির হাতে ২৫ হাজার টাকার একটি চেক এবং ২ প্যাকেট শুকনো খাবার তুলে দেন । এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীবুল ইসলাম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ থেকে জানানো হয়, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের পূর্ব চাপাঝোড়া তালতলা এলাকায় গত ২৬ এপ্রিল বজ্রপাতে নিহত হন মো. আবুল হাসান (৪০) নামে এক শিক্ষক। নিজ জমিতে ধান কাটার সময় এ দুর্ঘটনা ঘটে। দুঃখজনক এ ঘটনায় নিহতের পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় উপজেলা প্রশাসন।
সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তার অংশ হিসেবে ঝিনাইগাতীর ইউএনও মো. আল-আমীন মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে পরিবারটির হাতে ২৫ হাজার টাকার একটি চেক এবং ২ প্যাকেট শুকনো খাবার তুলে দেন ।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীবুল ইসলাম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ থেকে জানানো হয়, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
What's Your Reaction?