ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৬২
ঝিনাইদহের শৈলকূপায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে অন্তত ৬২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে আটটার দিকে শৈলকুপার বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বিষ্ণুপুর গ্রামের মতিউর রহমান ও কফিল উদ্দিন মেম্বারের দুটি সামাজিক গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধের জেরে উভয়পক্ষের লোকজন সকালে দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়ায়। এসময় অন্তত ১৫টি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ৪৫ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হয়েছেন আরও অন্তত ১৭ জন। শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, সামাজিক বিরোধ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে। এম শাহাজান/এফএ/এমএস
ঝিনাইদহের শৈলকূপায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে অন্তত ৬২ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে আটটার দিকে শৈলকুপার বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বিষ্ণুপুর গ্রামের মতিউর রহমান ও কফিল উদ্দিন মেম্বারের দুটি সামাজিক গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধের জেরে উভয়পক্ষের লোকজন সকালে দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়ায়। এসময় অন্তত ১৫টি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত ৪৫ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হয়েছেন আরও অন্তত ১৭ জন।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, সামাজিক বিরোধ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
এম শাহাজান/এফএ/এমএস
What's Your Reaction?