ঝিনাইদহে কৃষককে পিটিয়ে হত্যা, আটক ২

ঝিনাইদহের শৈলকুপায় জমি-জমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে কেসমত আলী (৫৬) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বোনের স্বামী ও ভাগনের বিরুদ্ধে। ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ত্রিবেণী ইউনিয়নের বসন্তপুর জয়ন্তী নগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কেসমত আলী ওই গ্রামের মৃত সিরাজ সর্দারের ছেলে।  স্থানীয় সূত্রে জানা গেছে, কেসমত আলীর সঙ্গে তার ছোট বোনের স্বামী নবিছদ্দির জমি নিয়ে কয়েক বছর ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে নবিছদ্দি ও তার পরিবারের সদস্যরা কেসমত আলীকে মারধর করলে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় উপজেলার বোয়ালিয়া গ্রাম থেকে অভিযুক্ত নবিছদ্দি ও তার ছেলে রফিকুলকে আটক করে পুলিশ।  ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারিয়া তাহসিন বলেন, ‘কেসমত আলীকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। আঘাতজনিত কারণ অথবা স্ট্রোকেও তিনি মারা যেতে পারেন। ময়নাতদন্তের প্রতিবেদন এলে ম

ঝিনাইদহে কৃষককে পিটিয়ে হত্যা, আটক ২

ঝিনাইদহের শৈলকুপায় জমি-জমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে কেসমত আলী (৫৬) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বোনের স্বামী ও ভাগনের বিরুদ্ধে। ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ত্রিবেণী ইউনিয়নের বসন্তপুর জয়ন্তী নগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কেসমত আলী ওই গ্রামের মৃত সিরাজ সর্দারের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, কেসমত আলীর সঙ্গে তার ছোট বোনের স্বামী নবিছদ্দির জমি নিয়ে কয়েক বছর ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে নবিছদ্দি ও তার পরিবারের সদস্যরা কেসমত আলীকে মারধর করলে তিনি গুরুতর আহত হন।

আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় উপজেলার বোয়ালিয়া গ্রাম থেকে অভিযুক্ত নবিছদ্দি ও তার ছেলে রফিকুলকে আটক করে পুলিশ। 

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারিয়া তাহসিন বলেন, ‘কেসমত আলীকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। আঘাতজনিত কারণ অথবা স্ট্রোকেও তিনি মারা যেতে পারেন। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, ‘হত্যার ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হবে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow