ঝিনাইদহে কৃষকের পান বরজে দুর্বৃত্তদের তাণ্ডব, ব্যাপক ক্ষয়ক্ষতি

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ১নং ভায়না ইউনিয়নের লক্ষীপুর গ্রামে এক কৃষকের ৭০ শতক জমির পান বরজে গভীর রাতে তাণ্ডব চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাতের এ ঘটনায় প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী।বালুরচর মাঠে গিয়ে দেখা যায়, পাটকাঠি ও তার দিয়ে ঘেরা বরজের ভেতরে সারিবদ্ধ পান গাছের গোড়া কেটে ফেলা হয়েছে, বহু গাছ উপড়ে পড়ে আছে। ৩৭ শতক পানক্ষেত সম্পূর্ণ কেটে নষ্ট করা হয়েছে এবং প্রায় ৩৫ শতকের পান ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা। দুই-তিন বছরের পরিশ্রমে গড়া বরজ এক রাতেই ধ্বংস হয়ে যায়।ক্ষতিগ্রস্ত কৃষক ইকবাল বলেন, "ঋণ করে, গরু বিক্রি করে এই বরজ করেছি। সন্ধ্যায় কিছু লোকের সঙ্গে কথাকাটাকাটি হয়, এরপর রাতেই এমন সর্বনাশ। আমি ন্যায়বিচার চাই।"উপজেলা কৃষি বিভাগ জানায়, হরিণাকুন্ডু উপজেলাতে প্রায় ১ হাজার ৩০০ হেক্টর জমিতে পান চাষ হয় এবং এখানকার পান দেশ-বিদেশে সমাদৃত। এ ধরনের নাশকতায় চাষিরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।হরিণাকুন্ডু থানার ওসি মো. জিয়াউর রহমান বলেন, "লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।" স্থানীয়দের দাবি, দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিগ্রস্ত কৃষক

ঝিনাইদহে কৃষকের পান বরজে দুর্বৃত্তদের তাণ্ডব, ব্যাপক ক্ষয়ক্ষতি

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ১নং ভায়না ইউনিয়নের লক্ষীপুর গ্রামে এক কৃষকের ৭০ শতক জমির পান বরজে গভীর রাতে তাণ্ডব চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাতের এ ঘটনায় প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী।

বালুরচর মাঠে গিয়ে দেখা যায়, পাটকাঠি ও তার দিয়ে ঘেরা বরজের ভেতরে সারিবদ্ধ পান গাছের গোড়া কেটে ফেলা হয়েছে, বহু গাছ উপড়ে পড়ে আছে। ৩৭ শতক পানক্ষেত সম্পূর্ণ কেটে নষ্ট করা হয়েছে এবং প্রায় ৩৫ শতকের পান ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা। দুই-তিন বছরের পরিশ্রমে গড়া বরজ এক রাতেই ধ্বংস হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত কৃষক ইকবাল বলেন, "ঋণ করে, গরু বিক্রি করে এই বরজ করেছি। সন্ধ্যায় কিছু লোকের সঙ্গে কথাকাটাকাটি হয়, এরপর রাতেই এমন সর্বনাশ। আমি ন্যায়বিচার চাই।"

উপজেলা কৃষি বিভাগ জানায়, হরিণাকুন্ডু উপজেলাতে প্রায় ১ হাজার ৩০০ হেক্টর জমিতে পান চাষ হয় এবং এখানকার পান দেশ-বিদেশে সমাদৃত। এ ধরনের নাশকতায় চাষিরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

হরিণাকুন্ডু থানার ওসি মো. জিয়াউর রহমান বলেন, "লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।" স্থানীয়দের দাবি, দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিগ্রস্ত কৃষকের জন্য সরকারি সহায়তা নিশ্চিত করা হোক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow