ঝিনাইদহে র‍্যাবের অভিযানে মাদকসহ আটক ২

ঝিনাইদহের মহেশপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৬। এসময় তাদের কাছ থেকে ৫৯৬ বোতল স্কাপ ও ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ১৮ লাখ টাকা বলে জানিয়েছে র‍্যাব। শুক্রবার ভোরে উপজেলার মোমিনতলা বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। ঝিনাইদহ র‍্যাব-৬ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইমামীম মুবীন সরকার সুমন জানান,র‍্যাবের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মহেশপুরের মোমিনতলা বাজার এলাকায় একটি মোটরসাইকেলের গতিরোধ করা হয়। পরে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তির বহন করা বস্তা তল্লাশি করে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। তিনি আরও জানান,উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৫৯৬ বোতল স্কাপ ও ২০ বোতল ফেন্সিডিল। এ ঘটনায় মোটরসাইকেলের চালক মহেশপুর উপজেলার যাদবপুর এলাকার শফিকুল ইসলামের ছেলে সবুজ হোসেন এবং মহসীন নামে অপর এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক দুজনের বাড়িই মহেশপুর উপজেলায়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র‍্যাব।

ঝিনাইদহে র‍্যাবের অভিযানে মাদকসহ আটক ২

ঝিনাইদহের মহেশপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৬। এসময় তাদের কাছ থেকে ৫৯৬ বোতল স্কাপ ও ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ১৮ লাখ টাকা বলে জানিয়েছে র‍্যাব।

শুক্রবার ভোরে উপজেলার মোমিনতলা বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

ঝিনাইদহ র‍্যাব-৬ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইমামীম মুবীন সরকার সুমন জানান,র‍্যাবের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মহেশপুরের মোমিনতলা বাজার এলাকায় একটি মোটরসাইকেলের গতিরোধ করা হয়। পরে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তির বহন করা বস্তা তল্লাশি করে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। তিনি আরও জানান,উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৫৯৬ বোতল স্কাপ ও ২০ বোতল ফেন্সিডিল। এ ঘটনায় মোটরসাইকেলের চালক মহেশপুর উপজেলার যাদবপুর এলাকার শফিকুল ইসলামের ছেলে সবুজ হোসেন এবং মহসীন নামে অপর এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক দুজনের বাড়িই মহেশপুর উপজেলায়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র‍্যাব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow