ঝুঁকি জেনেও মোটরসাইকেলে ২০ লাখ পরিবারের ঈদযাত্রা

ঢাকা থেকে ৮ লাখ পরিবার মোটরসাইকেলে বাড়ি ফিরবে চালক ও যাত্রী উভয়কে পড়তে হবে গুণগত মানের হেলমেট টায়ার, লুব্রিকেটিং ও অয়েলসহ ফিটনেস চেক করে নিতে হবে দীর্ঘ যাত্রায় ঘণ্টা খানেক পর পর বিরতি দেওয়া উচিত ঈদে বাড়ি ফেরা মানে একপ্রকার যুদ্ধ। ট্রেনের টিকিট মেলা ভার। আবার বাসেও স্বস্তি নেই, কেননা পথে পথে দীর্ঘ যানজটে আটকে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা। বাধ্য হয়েই ঝুঁকি নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরা। এবার ঈদে বাড়ি যাবেন মোটরসাইকেলে করে, তাই কথাগুলো শেয়ার করছিলেন নেত্রকোণার বাসিন্দা সুজন মিয়া। গত কয়েক বছরের মতো এবারও ঈদে মোটরসাইকেলে করে গ্রামে ফেরার কথা বললেন তিনি। সুজন মিয়ার মতো একই সুরে কথা বলেন ঢাকার যমুনা ফিউচার পার্কে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করা জোনায়েত উল্লাহ রনি। ঈদে তিনিও বাইকে করে গ্রামের বাড়ি কিশোরগঞ্জে এবারও যাবেন। রনি বলেন, ঢাকায় যাদের মোটরসাইকেল রয়েছে তারা কয়েকটি কারণে গ্রামে নিয়ে যায়। ঈদের খুশিতে তারা বাইকে গ্রামে যায়। গ্রামে বাইকে ঘুরতে পারেন, অন্যান্য যানবাহনে চড়ে বেশি টাকা খরচ করতে হয় না। ঢাকা থেকে যাওয়ার পথে গণপরিবহনের ভোগান্তি এড়ানো যায়। যানজট থেকেও রেহাই মেলে। আর যাওয়া যায় যখন-তখন

ঝুঁকি জেনেও মোটরসাইকেলে ২০ লাখ পরিবারের ঈদযাত্রা

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow