ঝুট গোডাউনে আগুন
নারায়ণগঞ্জের বন্দরের নবীগঞ্জ কাইতাখালি এলাকায় একটি জুট গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ মার্চ) রাত প্রায় ১২টায় বন্দর উপজেলার নাসিকের ২৪ নম্বর ওয়ার্ডের নবীগঞ্জ কাইতাখালি কাঠপট্টি এলাকায় মো. জসীম উদ্দিনের মালিকানাধীন একটি ঝুট গোডাউনে আগুন লাগে। ফায়ার সার্ভিস জানায়, ঝুট গোডাউনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন। রাত ১টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় এক লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের কারণে প্রায় তিন লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের ২টি ইউনিটও পুলিশের মোবাইল টিমের সমন্বিত প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
নারায়ণগঞ্জের বন্দরের নবীগঞ্জ কাইতাখালি এলাকায় একটি জুট গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ মার্চ) রাত প্রায় ১২টায় বন্দর উপজেলার নাসিকের ২৪ নম্বর ওয়ার্ডের নবীগঞ্জ কাইতাখালি কাঠপট্টি এলাকায় মো. জসীম উদ্দিনের মালিকানাধীন একটি ঝুট গোডাউনে আগুন লাগে।
ফায়ার সার্ভিস জানায়, ঝুট গোডাউনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন। রাত ১টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় এক লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের কারণে প্রায় তিন লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের ২টি ইউনিটও পুলিশের মোবাইল টিমের সমন্বিত প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
What's Your Reaction?